বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

চলতি বিজ্ঞপ্তিতে চাকরি পাবেন ৬ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৬, ৮:৩৩ পূর্বাহ্ণ
চলতি বিজ্ঞপ্তিতে চাকরি পাবেন ৬ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন

বাংলাদেশ পুলিশ বাহিনীতে নতুন করে বিশাল পরিসরে জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় পুলিশের বিভিন্ন পদে বড় ধরনের নিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এর অংশ হিসেবে কনস্টেবল এবং উপপরিদর্শক বা এসআই পদে মোট চৌদ্দ হাজার নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের বড় একটি সুযোগ তৈরি হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, চলমান ট্রেইনি রিক্রুট কনস্টেবল বা টিআরসি পদের নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমেই প্রায় ছয় হাজার কনস্টেবল চূড়ান্তভাবে নিয়োগ পাবেন। বর্তমানে পুলিশ বাহিনীতে দুই হাজার কনস্টেবল পদ শূন্য রয়েছে এবং নতুন করে আরও দশ হাজার পদ সৃষ্টির একটি প্রস্তাব পাঠানো হয়েছে। এই প্রস্তাবের প্রক্রিয়া চলমান থাকায় বর্তমান বিজ্ঞপ্তির মাধ্যমেই শূন্য পদ এবং নতুন প্রস্তাবিত পদ মিলে মোট ছয় হাজার প্রার্থীকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপের এই নিয়োগ সম্পন্ন হওয়ার পর বাকি ছয় হাজার কনস্টেবল পরবর্তীতে আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে নেওয়া হবে।

কনস্টেবল নিয়োগের এই প্রক্রিয়াটি বেশ কয়েকটি ধাপে সম্পন্ন করা হচ্ছে যার মধ্যে রয়েছে প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও সহনশীলতা পরীক্ষা, লিখিত এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা। গত কিছুদিন আগে এই পদের অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে এবং চূড়ান্তভাবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থীরা নির্বাচিত হবেন। পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাছাইয়ের কোনো পর্যায়ে কোনো ধরনের অসদুপায় বা ভুয়া তথ্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে।

কনস্টেবল পদের পাশাপাশি পুলিশে সরাসরি চার হাজার উপপরিদর্শক বা এসআই পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি সচিব কমিটির সভায় এই প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং সরাসরি নিয়োগের সুবিধার্থে পুলিশ প্রবিধান বা পিআরবি সংশোধন করা হয়েছে। নিয়ম অনুযায়ী এতদিন অর্ধেক পদ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে পূরণ করা হলেও এবারই প্রথম শতভাগ পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। সব মিলিয়ে পুলিশ বাহিনীতে এসআই ও কনস্টেবল মিলিয়ে চৌদ্দ হাজার নতুন জনবল যুক্ত করার এই প্রক্রিয়া সফলভাবে শেষ করতে সর্বোচ্চ সতর্কতা ও গোয়েন্দা যাচাই নিশ্চিত করা হচ্ছে।

Spread the love
Link Copied !!