বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

এইচএসসিতে ফল বিপর্যয়ের প্রভাব: শিক্ষার্থী সংকট হবে উচ্চশিক্ষায়


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৬, ৭:৩৪ পূর্বাহ্ণ
এইচএসসিতে ফল বিপর্যয়ের প্রভাব: শিক্ষার্থী সংকট হবে উচ্চশিক্ষায়

সম্প্রতি প্রকাশিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি এবং সমমান পরীক্ষার ফলাফলে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। এর ফলে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বড় ধরনের শিক্ষার্থী সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে স্নাতক স্তরে ভর্তির সুযোগ থাকলেও উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা কম থাকায় প্রায় সাড়ে আট লাখ আসন ফাঁকা থেকে যেতে পারে। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ এবং মানসম্মত নয় এমন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এই সংকটের কারণে মারাত্মক প্রভাবের মুখে পড়তে পারে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির তথ্য অনুযায়ী, দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক পর্যায়ে মোট আসনসংখ্যা প্রায় ১৫ লাখের কাছাকাছি। অথচ সাম্প্রতিক প্রকাশিত ফলাফলে দেখা গেছে, সারা দেশে সব শিক্ষা বোর্ড মিলিয়ে পাস করেছেন ছয় লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। ফলে সব উত্তীর্ণ শিক্ষার্থী উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পেলেও প্রায় আট লাখ ৪৫ হাজার ৬০০টি আসন শূন্য থাকার সুনির্দিষ্ট আশঙ্কা রয়েছে। বিগত বছরগুলোর তুলনায় পাসের হার এবং সর্বোচ্চ জিপিএ অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের প্রধান সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য তীব্র প্রতিযোগিতা দেখা গেলেও সামগ্রিকভাবে অনেক প্রতিষ্ঠানেই এবার কাঙ্ক্ষিত শিক্ষার্থী পাওয়া যাবে না। তবে কিছু শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে প্রতিযোগিতার চিত্র আগের মতো অব্যাহত থাকতে পারে। তাছাড়া পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কঠোরতা, নির্দিষ্ট কিছু বিষয়ে শিক্ষার্থীদের অপেক্ষাকৃত দুর্বল ফলাফল এবং বিগত সময়ে রাজনৈতিক অস্থিরতার মতো বিভিন্ন কারণে এবারের ফলাফলে এই পতন ঘটেছে বলে বিশ্লেষকরা মত দিয়েছেন।

এদিকে এই পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে বিকল্প ভাবনার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমানুল্লাহ ফেরদৌস জানিয়েছেন, তাদের অধীনে থাকা বিপুল পরিমাণ আসন খালি থাকার যে শঙ্কা তৈরি হয়েছে, তা নিরসনে তারা নতুন পথ খুঁজছেন। বিশেষ করে কারিগরি ও কর্মমুখী শিক্ষার বিস্তার ঘটিয়ে এই সংকট মোকাবিলা করা সম্ভব কি না, তা নিয়ে বর্তমানে নীতিনির্ধারক পর্যায়ে চুলচেরা বিশ্লেষণ চলছে।

Spread the love
Link Copied !!