বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

খুলনার পাড়া-মহল্লায় রাতভর পাহারায় বিএনপি


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
খুলনার পাড়া-মহল্লায় রাতভর পাহারায় বিএনপি

খুলনা মহানগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় রাতভর পাহারা বসিয়েছেন বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সম্প্রতি সন্ধ্যার পর থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে মিছিল করতে দেখা যায় তাদের। দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, নগরীর প্রতিটি ওয়ার্ড কমিটির প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই পাহারা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পালাক্রমে বিভিন্ন এলাকার অলিগলিতে দায়িত্ব পালন করছেন। উদ্ভূত পরিস্থিতিতে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা রাজপথে সক্রিয় অবস্থান নিয়েছেন।

এ বিষয়ে খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা জানান, যেকোনো ধরনের নাশকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিহত করতে তাদের এই ধারাবাহিক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী দিনগুলোতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

এরই অংশ হিসেবে পরদিন থেকে মহানগরীর প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন এবং গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে দলের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়েছে। স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে এবং যেকোনো বিশৃঙ্খলা কঠোরভাবে মোকাবিলা করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর এই তৎপরতা অব্যাহত থাকবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

Spread the love
Link Copied !!