বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

এসএসসির নির্বাচনী পরীক্ষা শুরু ২৮ অক্টোবর


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
এসএসসির নির্বাচনী পরীক্ষা শুরু ২৮ অক্টোবর

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার নির্বাচনী বা টেস্ট পরীক্ষা আগামী ২৮ অক্টোবর থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি ঘোষণা করা হয়েছে। পরীক্ষার্থীদের প্রস্তুতি নিশ্চিত করতে শিক্ষা বোর্ডগুলোর নির্দেশনা অনুযায়ী এই পরীক্ষার আয়োজন করা হচ্ছে।

ঘোষিত সূচি অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী ১০ নভেম্বরের মধ্যে এই টেস্ট পরীক্ষা সম্পন্ন করতে হবে। পরীক্ষা শেষ হওয়ার পর দ্রুত উত্তরপত্র মূল্যায়ন করে আগামী ১৫ নভেম্বরের মধ্যে ফলাফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রণীত বিশেষ সিলেবাসের প্রশ্নপত্রেই এই নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়ের নম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নির্দেশনা মেনে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নির্ধারিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এই ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে জমা দেবে। এরপর কেন্দ্রগুলো ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে এই নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে।

পাশাপাশি ব্যবহারিক ও ধারাবাহিক মূল্যায়নের হাতে লেখা মূল নম্বরপত্রগুলো সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা শাখায় সরাসরি জমা দিতে হবে। উল্লেখ্য, এর আগে গত ২৪ আগস্ট আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আগামী বছরের এসএসসি পরীক্ষার মূল সময়সূচি প্রকাশ করেছিল। সেই প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

Spread the love
Link Copied !!