বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা, একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা, একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কানাডায় জালিয়াতির মাধ্যমে অভিনব উপায়ে ভিসা পাইয়ে দেওয়ার অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়েছে। দেশটির সীমান্তরক্ষী সংস্থা কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি বা সিবিএসএ-এর পক্ষ থেকে সম্প্রতি এই আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়। অভিযুক্তদের বিরুদ্ধে অভিবাসন আইন ভঙ্গসহ গুরুতর কয়েকটি অপরাধের অভিযোগ আনা হয়েছে, যা বর্তমানে দেশটির আদালতে বিচারাধীন রয়েছে।

তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, এর আগে মারসি শহরে একটি ভবনে অভিযান চালিয়ে বেশ কিছু সন্দেহজনক নথিপত্র জব্দ করা হয়েছিল। এর সূত্র ধরে পরবর্তীতে কুইবেক ও অন্টারিও প্রদেশের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে কম্পিউটার সরঞ্জামসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়। সংগৃহীত এসব তথ্য বিশ্লেষণ করে ভিসা জালিয়াতির সঙ্গে এই পাঁচ বাংলাদেশির সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পান তদন্তকারীরা।

অভিযুক্তদের মধ্যে চারজন আদালতে হাজিরা দিলেও অপর একজন বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে কুইবেকের আদালতে উপস্থিত হন রাশেল মির্জা, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. মুদাসসার আলম ভূঁইয়া ও কাজী নাফিজ আলম। অন্যদিকে, মো. রাকিবুল হাসান নামের পঞ্চম অভিযুক্ত ব্যক্তি বর্তমানে বাংলাদেশে থাকায় তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্ত চক্রটি প্রায় দুই শতাধিক বাংলাদেশির জন্য অস্থায়ী আবাসিক ভিসার আবেদন করেছিল। পর্যটক হিসেবে কানাডা ভ্রমণের কথা বলা হলেও মূলত ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে তৈরি নথিপত্র ব্যবহার করে এসব আবেদন জমা দেওয়া হয়েছিল। অভিবাসন আইন লঙ্ঘন করে লোকজনকে কানাডায় প্রবেশের সুযোগ করে দেওয়াসহ গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার মতো অপরাধের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

কানাডার অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা ও নিরাপত্তা রক্ষায় এমন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির প্রশাসন। কানাডার জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী গ্যারি আনন্দসাঙ্গারি জানিয়েছেন, অভিবাসন ব্যবস্থার সুনাম ক্ষুণ্নকারীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং জালিয়াতির বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সিবিএসএর সংশ্লিষ্ট কর্মকর্তারাও জানিয়েছেন, অভিবাসন খাতের ওপর সাধারণ মানুষের আস্থা অক্ষুণ্ন রাখতে এ ধরনের জালিয়াতি চক্রের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে।

Spread the love
Link Copied !!