ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ইউরোপা লিগে বৃহস্পতিবার (৭ মার্চ) স্পার্তা প্রাগের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। তার আগে স্বস্তির খবর হচ্ছে, দলটির সেরা তারকা মোহাম্মদ সালাহ দীর্ঘদিনের ইনজুরির সমস্যা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন। প্রাগের বিপক্ষে সালাহ খেলবেন কিনা সেটা কোচ না জানালেও, লিভারপুলের ভক্তদের জন্য খবরটা স্বস্তির। কারণ, সামনে দুইটি বড় ম্যাচের আগে সালাহ ফেরায় দলের শক্তি বৃদ্ধি পেয়েছে।
অনুশীলনে ফিরেছেন লিভারপুলের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। ছবি: সংগৃহীত খেলার সময় ১ মিনিটে পড়ুন গত মাসে ব্রেন্টফোর্ডের বিপক্ষে লিগ ম্যাচের পর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন সালাহ। তার আগে একই ইনজুরিতে প্রায় এক মাস মাঠের বাইরে ছিলেন লিভারপুলের মিশরীয় এই তারকা। তবে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে অনুশীলনে ফিরেছেন ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ইউরোপা লিগের শেষ ষোলোতে চেক প্রজাতন্ত্রের ক্লাব স্পার্তা প্রাগের বিপক্ষে বৃহস্পতিবার মাঠে নামবে লিভারপুল। এরপর রোববার (১০ মার্চ) লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে অল রেডরা। যে ম্যাচটি লিগ শিরোপা নির্ধারণী ম্যাচও হতে পারে লিভারপুলের জন্য।
আরও পড়ুন: ক্রিকেটারদের ফিটনেস বাড়াতে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে প্রশিক্ষণের ব্যবস্থা পিসিবির
রোববারের ম্যাচের কথা মাথায় রেখে হয়তো আজ প্রাগের বিপক্ষে সালাহকে মাঠে নামাবেন না লিভারপুল কোচ ক্লপ। যদিও প্রাগের বিপক্ষে সালাহকে নিয়েই ২৩ সদস্যের দল ঘোষণা করেছে লিভারপুল। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ গোল করেছেন সালাহ।
প্রিমিয়ার লিগে ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। আর ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আর্সেনাল।
আপনার মতামত লিখুন :