ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ বৃহস্পতিবার (১৪ই মার্চ) সকাল ৮টায় রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমান রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
এর আগে গত ৩রা মার্চ রাষ্ট্রপতি এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত বিমানে আরব আমিরাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা ত্যাগ করেন। আমিরাত থেকে রাষ্ট্রপতি মেডিকেল চেকআপের অংশ হিসেবে ৫ মার্চ লন্ডনে পৌঁছান।
আরও পড়ুনঃ আবারও পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়ল মিয়ানমারের ১৭৯ সদস্য
লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার মো. আশেকুন্নবী চৌধুরী জানিয়েছিলেন, রাষ্ট্রপতি এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ৫ মার্চ দুবাই থেকে স্থানীয় সময় সাড়ে ৪টায় লন্ডনে পৌঁছান। এর আগে ওইদিন দুপুর সাড়ে ১২টায় (স্থানীয় সময়) দুবাই থেকে যাত্রা শুরু করেন।
স্বাস্থ্য পরীক্ষার জন্য এ সফরকালে রাষ্ট্রপতির পত্নী ড. রেবেকা সুলতানা, বঙ্গভবনের সচিব ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে ছিলেন।
আপনার মতামত লিখুন :