বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

রংপুরে রবি মৌসুমে ২১ হাজার ৮৭০ হেক্টর জমিতে ভূট্টা চাষ


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ৫:২০ অপরাহ্ণ
রংপুরে রবি মৌসুমে ২১ হাজার ৮৭০ হেক্টর জমিতে ভূট্টা চাষ

প্রতি বছর রবি ও খরিপ মৌসুমে দুই বার ভুট্টা চাষ করে থাকেন কৃষকরা। চলতি রবি মৌসুমে জেলার ৮টি উপজেলা ও মেট্রো এলাকায় ২১ হাজার ৮৭০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৯২৮ মেট্রিক টন। রংপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন ভুট্টা চাষের ওই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি বছর রবি মৌসুমে রংপুর কৃষি অধিদপ্তরের অন্তর্ভুক্ত ৮টি উপজেলা ও মেট্রো এলাকায় ২১ হাজার ৮৬০ হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা ধার্য্য ছিল। লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি অতিরিক্ত ১০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া এবং কৃষি বিভাগের প্রণোদনার আওতায় উন্নতমানের ভুট্টার বীজ সরবরাহ, প্রয়োজনীয় কৃষি উপকরণসহ মাঠ পর্যায়ের উপ-সহকারীদের সহযোগিতা ও কোন প্রাকৃতিক দুর্যোগ না থাকায় জেলায় ভুট্টার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই মৌসুমে রংপুরের পীরগঞ্জ উপজেলায় বরাবরের মতো অধিক জমিতে ভুট্টার চাষ হয়েছে। গতবছর এই উপজেলায় ভুট্টার চাষ হয়েছিল ৬ হাজার ৮০০ হেক্টর। এ মৌসুমে চাষ হয়েছে ৭ হাজার ২০০ হেক্টর জমিতে।
এছাড়া মিঠাপুকুর উপজেলায় ৩ হাজার ৭৪০ হেক্টর, বদরগঞ্জ উপজেলায় ২ হাজার ৮২০ হেক্টর, গংগাচড়া উপজেলায় ২ হাজার ৪০০ হেক্টর, পীরগাছায় ২ হাজার ২৮০ হেক্টর, সদর উপজেলায় ১ হাজার ২৫০ হেক্টর, তারাগঞ্জ উপজেলায় ১ হাজার ১৩০ হেক্টর, কাউনিয়া উপজেলায় ৮৭৫ হেক্টর ও মেট্রো এলাকায় ১৭৫ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে।

এতে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হেক্টর বেশি জমিতে ভুট্টা চাষ হয়েছে। গতবছরের তুলনায় এবছর রবি মৌসুমে অতিরিক্ত প্রায় ৩৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে জেলায় প্রতি হেক্টর জমিতে প্রায় ১১ মেট্রিক টন করে ভুট্টা উৎপাদন সম্ভব। গত বছর জেলার কৃষকেরা জমি থেকেই কাঁচা ভুট্টা ভালো মূল্যে বিক্রি করতে পেরেছেন। অনেকেই শুকানোর পর বিক্রি করে অধিক লাভবান হয়েছেন। গত বছর ভুট্টার ফলন ভালো হওয়ায় এবং কৃষকরা লাভবান হওয়ায় চলতি বছর জেলার কৃষকদের মধ্যে ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে। এবছর জেলার পতিত জমিসহ চর অঞ্চলে ভুট্টা চাষ বেশি হয়েছে।

পীরগঞ্জ উপজেলার ঘাষিপুরের কৃষক মানিক উল্লা, কুয়েতপুরের আবুল কাশেম, বাবলু, আব্দুল মতিন, হাফিজুর, কাটাদুয়ারের জাকির হোসেন ও সৈকত জানান, করতোয়া নদীর চরে পতিত জমি গুলোতে ভুট্টা চাষ করলে সেচের প্রয়োজন কম হয়। চরাঞ্চলের কৃষকেরা কৃষি বিভাগের সাথে পরামর্শ করে এসব জমিতে অধিক হারে ভুট্টা চাষ করেছেন।

দিনে দিনে চাষীদের আগ্রহ বাড়ছে। ভুট্টা চাষে সফলতা এসেছে এবং ফলন ভালো হবারও সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগের সরবরাহ করা উন্নত জাতের ভুট্টার বীজে চাষ করেছেন তারা। এছাড়াও পার্শ্ববর্তী গ্রামগুলোতে কৃষকেরা অনেকেই ভুট্টা চাষ করেছেন। গত বছরের মতো এবারও বাজার মূল্য ভালো পাওয়া যাবে বলেই প্রত্যাশা তাদের। অধিক লাভের আশায় এবার উপজেলায় আগাম জাতের ভুট্টা চাষ বেশি হয়েছে।

আরও পড়ুনঃ সিলেটে বিপুল পরিমাণ মাদকসহ ৮ ব্যবসায়ী আটক

পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান সরকার জানান, কৃষিবান্ধব সরকারের কৃষি প্রণোদনা ও স্থানীয় সংসদ সদস্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পরামর্শ ও নির্দেশনায় কৃষকরা বাণিজ্যিক ভাবে ভুট্টা চাষে উৎসাহিত হচ্ছে। এছাড়া ভুট্টা থেকে মাছ ও মুরগির খাদ্য উৎপাদন এবং গাছ জ্বালানি হিসেবে ব্যবহৃত হওয়ায় এটি লাভজনক। এ মৌসুমে উপজেলার ১৮ হাজার ২০০ কৃষককে প্রণোদনার আওতায় ধান, গম, ভুট্টা, সরিষাসহ বিভিন্ন ফসলের বীজ ও বিনামূল্যে সার সরবরাহ করা হয়েছে।

Spread the love
Link Copied !!