ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
যশোরে বাস চাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের। যশোরের শার্শায় বাস চাপায় মিঠু হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।মিঠু পেশায় একজন সহকারি (সাব) ঠিকাদার।
সোমবার (০২ জানুয়ারি) দুপুরে নাভারন সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার হাড়িখালি নামক স্থানে ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা ও যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন,সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি বাস হাড়িখালি নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল চালক একটি রিকসা ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনাসামনি ধাক্কা লাগে।এ সময় মিঠু মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তিনি বাগআচড়া এলাকায় একটি ব্রীজের কাজ দেখতে আসছিলেন।
আরও পড়ুন: আগামীকাল শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৩আগামীকাল শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৩
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে তবে বাসের চালক ও হেলপার ঘটনার পর পালিয়ে গেছে।
[…] যশোরে বাস চাপায় প্রাণ গেল মোটরসাইকেল … […]