বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্ট গার্ডের প্রতিনিধিদল


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৬, ৫:০৪ পূর্বাহ্ণ
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্ট গার্ডের প্রতিনিধিদল

চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক জাহাজ ও বন্দর স্থাপনা নিরাপত্তা বিধিমালা বা আইএসপিএস কোড বাস্তবায়নের অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণ করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের একটি প্রতিনিধিদল। সম্প্রতি প্রতিনিধি দলটির সদস্যরা সকাল থেকে দুপুর পর্যন্ত বন্দর চত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাসহ সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তারা বন্দরের প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা, জেটি এবং টার্মিনালগুলোর নিরাপত্তা কাঠামো নিবিড়ভাবে পরীক্ষা করেন।

পরিদর্শন শেষে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বিদেশি অতিথিদের সামনে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। আইএসপিএস কোডের সফল বাস্তবায়ন এবং বন্দরের নিরাপত্তা জোরদারে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল বন্দরের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত কর্মীদের পেশাদারত্ব, আধুনিক ড্রোনের মাধ্যমে নজরদারি কার্যক্রম, সাইবার নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়মিত সন্ত্রাসবিরোধী মহড়ার উচ্চ প্রশংসা করেন।

মার্কিন কোস্টগার্ডের আন্তর্জাতিক বন্দর নিরাপত্তা দলের পর্যবেক্ষণে বলা হয়েছে, বিশ্বজুড়ে বিভিন্ন বন্দর পরিদর্শনের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে চট্টগ্রাম বন্দরে নিরাপত্তা বিধিমালা বাস্তবায়নে আন্তরিকতা ও ধারাবাহিকতা সত্যিই প্রশংসার দাবিদার। আন্তর্জাতিক মান বজায় রেখে বন্দর পরিচালনা করায় চট্টগ্রাম বন্দর বিশ্বের অন্যান্য অনেক দেশের বন্দরের জন্য একটি অনুসরণীয় মডেল হতে পারে বলেও তারা মন্তব্য করেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করতে বন্দরে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, ঝুঁকি মূল্যায়ন এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা বাড়ানোর বহুমুখী উদ্যোগ চলমান রয়েছে। এর আগে আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত মূল্যায়নেও বন্দরটি অনন্য সাফল্য অর্জন করেছিল। বন্দর সচিব সৈয়দ কেফায়েত হামিম জানিয়েছেন, বন্দর ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ নিরাপদ পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

Spread the love
Link Copied !!