বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

বাংলাদেশ ও নেপাল থেকে কৃষি শ্রমিক নিচ্ছে জাপান


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৬, ২:৩৯ পূর্বাহ্ণ
বাংলাদেশ ও নেপাল থেকে কৃষি শ্রমিক নিচ্ছে জাপান

জনসংখ্যার বার্ধক্য এবং তীব্র শ্রম সংকটের কারণে নিজেদের কৃষি খাত সচল রাখতে নতুন উৎস থেকে কর্মী সংগ্রহের উদ্যোগ নিয়েছে জাপান। ঐতিহ্যগতভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে পর্যাপ্ত কৃষি শ্রমিক পাওয়া গেলেও, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সেই ধারা পরিবর্তিত হয়েছে। এই প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ও নেপালের মতো দেশগুলোর দিকে নজর দিয়েছে জাপানি নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি প্রকাশিত এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

বিদেশি শ্রমিক সরবরাহ ও প্রশিক্ষণদাতা জাপানি প্রতিষ্ঠান মিরাইয়ের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। দেশটির কৃষিক্ষেত্রের জন্য আয়োজিত বিশেষ দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সম্প্রতি বাংলাদেশের দুই তরুণকে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে। ময়মনসিংহের আহসান হাবিব এবং বরিশালের সিয়ামুর রহমান নামের এই দুই তরুণ জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় আমোরি প্রিফেকচারের একটি কৃষি খামারে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে যাচ্ছেন। এমন সুযোগ পেয়ে উচ্ছাস প্রকাশ করে তারা দুজনেই নিজেদের মেধা ও পরিশ্রম দিয়ে জাপানি কৃষি ব্যবস্থাপনায় অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

জাপানি অভিবাসন দপ্তরের তথ্য অনুযায়ী, দেশটিতে টাইপ ওয়ান বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীরা সর্বমোট পাঁচ বছর পর্যন্ত অবস্থানের সুযোগ পেয়ে থাকেন। গত বছরের তুলনায় চলতি বছর জুনে জাপানে বিদেশি কৃষি শ্রমিকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি শ্রমিক দেশটিতে গেলেও বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার মতো দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকেও কর্মী যাওয়ার হার ক্রমান্বয়ে বাড়ছে। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে মজুরি বৃদ্ধি পাওয়ায় জাপানি প্রতিষ্ঠানগুলো এখন দক্ষিণ এশিয়ার বিশাল জনগোষ্ঠীর শ্রমবাজারের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।

মিরাইয়ের মূল প্রতিষ্ঠান সাসটেইনেবল হোল্ডিংসের কর্মকর্তাদের মতে, বাংলাদেশ বড় কোনো কৃষিপ্রধান জাতি না হলেও ১৭ কোটি জনসংখ্যার একটি কৃষিভিত্তিক দেশ হওয়ায় এখানে দক্ষ কর্মী তৈরির বিশাল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপালের নাগরিকদের আন্তরিকতা ও কঠোর পরিশ্রমের মানসিকতা আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে সমাদৃত। এর আগে থেকেই ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভিয়েতনামসহ বিভিন্ন দেশে সহযোগী রিক্রুট স্কুলের মাধ্যমে জাপানি ভাষা ও কারিগরি প্রশিক্ষণ দিয়ে আসছে এই প্রতিষ্ঠানটি। বাংলাদেশেও তাদের বেশ কয়েকটি কেন্দ্র রয়েছে যেখানে ভাষা ও সংস্কৃতির যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের জাপানের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে।

Spread the love
Link Copied !!