বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

শ্রমিক দলের ৫১ সদস্যের নতুন কমিটি, নেতৃত্বে আমান-শিমুল


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ৩:৪৯ পূর্বাহ্ণ
শ্রমিক দলের ৫১ সদস্যের নতুন কমিটি, নেতৃত্বে আমান-শিমুল

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত করে একটি নতুন ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সাবেক সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২৪ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন করার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে নবগঠিত এই কমিটিকে।

নতুন এই কমিটিতে সংসদ সদস্য আমান উল্লাহ আমানকে আহ্বায়ক এবং সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া এই কমিটিতে সদস্য হিসেবে আরও ৪৯ জন নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বিশেষ আমন্ত্রণে উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সংবিধান পর্যালোচনা সাপেক্ষে আগের কমিটির কর্মকর্তারা স্বেচ্ছায় পদত্যাগ করেন এবং সর্বসম্মতিক্রমে নতুন কমিটিকে দায়িত্ব অর্পণ করা হয়।

জরুরি এই সভায় দেশের গার্মেন্টসসহ বিভিন্ন খাতের শ্রমজীবী মানুষের জীবনমান ও তাদের বিভিন্ন ন্যায্য দাবি আদায়ের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং অন্যান্য যৌক্তিক দাবি পূরণে পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন নেতারা। একই সঙ্গে শ্রমিক আন্দোলনের নামে কোনো ধরনের নৈরাজ্য বা শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিক সমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং বকেয়া চাঁদা আদায়ের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

সভার শেষ পর্যায়ে সংগঠনের প্রয়াত বেশ কয়েকজন নেতার স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে নানামুখী প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও শ্রমিক দলকে টিকিয়ে রাখার জন্য বিদায়ী কমিটির কর্মকর্তা ও সারাদেশের তৃণমূল নেতাকর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। নবগঠিত আহ্বায়ক কমিটির সব নেতার সাফল্য কামনা করে নেতৃবৃন্দ সংগঠনের সব স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

Spread the love
Link Copied !!