বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পাস


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পাস

সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় সংসদে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পাস করা হয়েছে। এর মাধ্যমে গত অক্টোবর মাসে জারি করা অধ্যাদেশটি রহিত করে আনুষ্ঠানিকভাবে আইনে রূপান্তর করা হলো। বিদ্যুৎ খাতের আধুনিকায়ন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রী সংসদে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে অনুমোদিত হয়।

নতুন এই আইনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের ক্ষেত্রে বিশেষ কিছু বিধান রাখা হয়েছে। প্রস্তাবিত বিল অনুযায়ী, অগ্রাধিকার ভিত্তিতে ওপেক্স মডেলে উপযুক্ত স্থানে এই বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা যাবে। পাশাপাশি যেসব প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল ও নিয়মিত আয় রয়েছে, তারা আর্থিক সম্ভাব্যতা বিবেচনা করে ক্যাপেক্স মডেলেও সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারবে।

এই কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য গ্রাহক, সার্ভিস প্রোভাইডার এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হবে। এছাড়া প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে ক্যাপেক্স মডেলে সীমিত দরপত্র পদ্ধতিতে পণ্য ও সেবা ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ কোটি টাকার আর্থিক সীমা নির্ধারণ করা হয়েছে। বিশেষ এই কার্যক্রমে দ্রুত বাস্তবায়নের স্বার্থে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট পদ্ধতি অনুসরণ বাধ্যতামূলক রাখা হয়নি।

প্রকল্পের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটি জাতীয় পলিসি কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে। সেই সঙ্গে মাঠপর্যায়ে কাজের সমন্বয় সাধনের জন্য জেলা পর্যায়ে একটি কারিগরি ও সমন্বয় কমিটি গঠিত হবে। এই বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইনি বিধান রাখা হয়েছে, যার অধীনে যন্ত্রাংশ বা বিদ্যুৎ চুরি করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

Spread the love
Link Copied !!