বাংলাদেশের মানুষের মধ্যে বই পড়ার প্রবণতা কম কেন?
আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে: অর্থমন্ত্রী
সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক
রাজমিস্ত্রির কাজ করে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন লিটন
যুক্তরাজ্যে নিজেদের ঘাঁটিগুলো কেন খালি করে ফেলছে যুক্তরাষ্ট্র
ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সম্পর্কের নানা অধ্যায় বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমের শিরোনাম হলেও তাঁর জীবনে আরও একটি না বলা প্রেমের গল্প রয়েছে। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের জীবনের সেই অতীত প্রেমের কথা নিজেই প্রকাশ্যে এনেছেন এই তারকা।
বেশ কিছুদিন আগে চ্যানেল আইয়ের ‘চাঁদ তারার গুঞ্জরন’ অনুষ্ঠানে চিত্রনায়িকা পূর্ণিমার মুখোমুখি হয়ে পুরোনো সেই স্মৃতির পাতা উল্টান শাকিব খান। আলাপচারিতায় উঠে আসে যে, সেই তরুণী কোনো চলচ্চিত্রজগতের মানুষ ছিলেন না। ঢাকার একটি প্রতিষ্ঠিত পরিবারের সেই সন্তান গুলশানের একটি নামী ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেছিলেন। শাকিবের ঘনিষ্ঠ কিছু বন্ধু ও সহকর্মী ছাড়া তখন বিষয়টি খুব বেশি মানুষের জানা ছিল না।
অনুষ্ঠানে পূর্ণিমার এক প্রশ্নের জবাবে শাকিব অকপটে স্বীকার করেন যে, তিনি মনে মনে সেই তরুণীকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চেয়েছিলেন। দুজনের মধ্যে গভীর বোঝাপড়া ও ভালোবাসা থাকলেও শেষ পর্যন্ত বিভিন্ন ভুল বোঝাবুঝি এবং পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে সম্পর্কটি টেকেনি। সম্পর্ক ভেঙে যাওয়ার বহু বছর পেরিয়ে গেলেও সেই সুদিনগুলোর কথা তাঁর মনে গেঁথে রয়েছে এবং এ নিয়ে তাঁর মনে মৃদু আক্ষেপও রয়েছে।
বর্তমানে সেই সাবেক প্রেমিকার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না থাকলেও মাঝেমধ্যে তাঁর পরিবারের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় পুরোনো স্মৃতিগুলো ভেসে ওঠে বলে জানান এই অভিনেতা। তবে ব্যক্তিগত জীবনের এই না পাওয়ার কষ্টের বিপরীতে পেশাগত জীবনে তিনি অত্যন্ত সফল। দীর্ঘ প্রায় তিন দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে একের পর এক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়ে তিনি ঢাকাই সিনেমার শীর্ষস্থান শক্তভাবে ধরে রেখেছেন।
আপনার মতামত লিখুন :