বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

স্বাধীনতার পর প্রথম: হিলি স্টেশনে থামল ঢাকাগামী আন্তনগর ট্রেন


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
স্বাধীনতার পর প্রথম: হিলি স্টেশনে থামল ঢাকাগামী আন্তনগর ট্রেন

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু হয়েছে। সম্প্রতি সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি এই স্টেশনে থামে। এর মধ্য দিয়ে দেশ স্বাধীন হওয়ার দীর্ঘকাল পর এই গুরুত্বপূর্ণ স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির সূচনা হলো, যা স্থানীয় মানুষের দীর্ঘদিনের আশা পূরণ করেছে।

রেলওয়ে স্টেশন সূত্র থেকে জানা যায়, যাত্রী সাধারণের দীর্ঘদিনের জোরালো দাবি এবং সরকারের রাজস্ব বৃদ্ধির বিষয়টিকে গুরুত্ব দিয়ে হিলি স্টেশনে নীলসাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দেওয়া হয়। ট্রেন দুটির আনুষ্ঠানিক যাত্রাবিরতি চালুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও আনন্দের আমেজ বিরাজ করছে।

স্থানীয় ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক রেলস্টেশনটিতে স্বাধীনতার পর থেকে রাজধানীমুখী কোনো আন্তনগর ট্রেন থামত না। ফলে হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহারকারী অসংখ্য যাত্রী, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা ট্রেন ধরতে বাধ্য হয়ে পার্শ্ববর্তী বিরামপুর অথবা জয়পুরহাটের পাঁচবিবি স্টেশনে যাতায়াত করতেন। এর ফলে তাদের অতিরিক্ত সময় ও অর্থ অপচয় হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগ পোহাতে হতো।

নতুন এই যাত্রাবিরতি চালুর ফলে এখন থেকে ঢাকার সঙ্গে হিলি অঞ্চলের সরাসরি ও সহজ রেল যোগাযোগ স্থাপিত হলো। সংশ্লিষ্ট মহলের ধারণা, এর ইতিবাচক প্রভাব পড়বে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য, ইমিগ্রেশন সেবা এবং সার্বিক স্থানীয় অর্থনীতিতে। যোগাযোগ ব্যবস্থার এই উন্নতির ফলে এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা আর্থিকভাবে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

Spread the love
Link Copied !!