বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

সমাজকল্যাণে অবদানের জন্য সম্মাননা পেল স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৬, ২:০৪ পূর্বাহ্ণ
সমাজকল্যাণে অবদানের জন্য সম্মাননা পেল স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা স্মারক অর্জন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন। রাজধানীর গুলশানে অবস্থিত রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে ট্যালেন্ট শার্পনার আয়োজিত পিংক ওয়েলবিয়িং আ জার্নি অব ব্রেস্ট ক্যানসার শীর্ষক এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। বিভিন্ন ক্ষেত্রে মানবিক উদ্যোগের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে অসামান্য অবদানের জন্যই মূলত এই সম্মাননা জানানো হয়েছে সংগঠনটিকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন। আয়োজিত এই প্রাণবন্ত অনুষ্ঠানে অতিথিদের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আশরাফুল আলম হান্নান। এ সময় অন্যান্যদের মধ্যে ট্যালেন্ট শার্পনারের ব্যবস্থাপনা পরিচালক সায়েকা হক এবং স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের পরিচালক ডেভেলপমেন্ট অ্যাডভোকেট তাসলিম হোসেন উপস্থিত ছিলেন।

সম্মাননা প্রাপ্তির পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আশরাফুল আলম হান্নান জানান যে মানুষের কল্যাণে কাজ করার সবচেয়ে বড় প্রাপ্তি হলো সাধারণ মানুষের ভালোবাসা। এই স্বীকৃতি তাদের কাজের পরিধি ও দায়িত্ববোধ আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং আগামী দিনে মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও জোরেশোরে এগিয়ে নিতে নতুন অনুপ্রেরণা জোগাবে। তিনি ভবিষ্যতে দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে তাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে নানা ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটির উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজন, বহু মানুষকে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান। এ ছাড়া গৃহহীনদের ঘর নির্মাণ, শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ, বন্যাকবলিত মানুষের সহায়তা এবং নিয়মিত রক্তদান কর্মসূচিসহ নানা কল্যাণমুখী কাজ পরিচালনা করে আসছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।

Spread the love
Link Copied !!