বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

বাথরুম পরিষ্কার, তবু দুর্গন্ধ? কারণ হতে পারে এই ৭টি জিনিস


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
বাথরুম পরিষ্কার, তবু দুর্গন্ধ? কারণ হতে পারে এই ৭টি জিনিস

নিয়মিত পরিষ্কার করার পরও বাথরুমে প্রায়ই একধরনের দুর্গন্ধ থেকে যায়, যার উৎস সহজে খুঁজে পাওয়া যায় না। বাথরুমে আর্দ্রতা বেশি থাকায় সেখানে খুব দ্রুত জীবাণু ও ছত্রাক জন্ম নিতে পারে। এ ছাড়া জমে থাকা ময়লা, চুল কিংবা ব্যবহৃত কাপড়ের কারণেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে। অনেক সময় দুর্গন্ধের মূল কারণগুলো এমন জায়গায় লুকিয়ে থাকে, যেখানে সচরাচর আমাদের নজর পড়ে না।

বাথরুমে দুর্গন্ধ তৈরির একটি অন্যতম সাধারণ কারণ হলো বেসিন বা ড্রেনের পাইপে ময়লা জমে যাওয়া। পানিনিষ্কাশনের এই পথগুলোতে চুল ও সাবানের অবশিষ্টাংশ জমে পানি চলাচলে বাধা সৃষ্টি করে। এ ছাড়া গোসলের পর ভেজা তোয়ালে বাথরুমে ঝুলিয়ে রাখলে এবং বাতাস চলাচলের ব্যবস্থা না থাকলে সেখানে স্যাঁতসেঁতে বাসি গন্ধের সৃষ্টি হয়। অন্যদিকে, টুথব্রাশ রাখার পাত্র কিংবা ইলেকট্রিক টুথব্রাশের নিচের অংশেও নিয়মিত ময়লা ও পানির অবশিষ্টাংশ জমে পিচ্ছিল আস্তরণ তৈরি করে দুর্গন্ধ ছড়াতে পারে।

কমোডের আশপাশে ব্যবহৃত কাপড়ের ম্যাট বা পা মোছার কাপড়ও দুর্গন্ধের বড় কারণ হতে পারে, কারণ এতে নিয়মিত পানি ও ময়লা পড়ে। একইভাবে গোসলের পর ব্যবহৃত বাথরোব বা গাউন নিয়মিত না ধুলে তাতে ঘাম ও প্রসাধনীর অবশিষ্টাংশ জমে দুর্গন্ধ হতে পারে। এছাড়া গোসলের পর্দার নিচের অংশে আর্দ্রতার কারণে ছত্রাক জমে স্যাঁতসেঁতে গন্ধ তৈরি করে। এসব সমস্যার সমাধানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি যথাযথ শুকানোর বিষয়টি নিশ্চিত করা জরুরি।

এই ধরনের দুর্গন্ধ এড়াতে বাথরুমে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখা এবং এগজোস্ট ফ্যান ব্যবহার করা আবশ্যক। ভেজা কাপড়, তোয়ালে বা ম্যাট দীর্ঘ সময় বাথরুমে ফেলে না রেখে সময়মতো ধুয়ে ফেলতে হবে। তবে সব দুর্গন্ধ কেবল ময়লার কারণে হয় না; ড্রেন থেকে পচা ডিমের মতো তীব্র গন্ধ এলে বা পানিনিষ্কাশনে স্থায়ী সমস্যা থাকলে পয়োনিষ্কাশনব্যবস্থায় ত্রুটি থাকতে পারে। সে ক্ষেত্রে দ্রুত অভিজ্ঞ কোনো প্লাম্বারের সহায়তা নেওয়া উচিত।

Spread the love
Link Copied !!