বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ব্যবসায়ী সংগঠন রাজনীতির বাইরে থাকলে সরকারেরই লাভ


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৬, ১:৪৬ অপরাহ্ণ
ব্যবসায়ী সংগঠন রাজনীতির বাইরে থাকলে সরকারেরই লাভ

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে নানা আশাবাদের পাশাপাশি গভীর শঙ্কার কথা জানিয়েছেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা সৈয়দ নাসিম মঞ্জুর। তাঁর মতে, দীর্ঘ তিন দশকের বেশি সময়ে দেশের বাজারে উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বাড়লেও বিদ্যুৎ ও গ্যাসের মতো মৌলিক উপাদানের ঘাটতি এবং উচ্চ সুদের মতো পুরোনো সমস্যাগুলো এখনো ব্যবসা পরিচালনার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে গ্যাস সংকটের কারণে কোটি টাকা খরচ করে কেনা জেনারেটর অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার মতো ঘটনা উৎপাদনশীল খাতের জন্য চরম হতাশাজনক বলে তিনি উল্লেখ করেন।

বর্তমান সময়ের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হিসেবে আইনিশৃঙ্খলা ও নিরাপত্তার ঘাটতিকে চিহ্নিত করেছেন এই ব্যবসায়ী। সাম্প্রতিক সময়ে জনজীবনে বিশৃঙ্খলা, মব জাস্টিস এবং দলমত-নির্বিশেষে আইনের শাসন দুর্বল হয়ে পড়ার সংস্কৃতি দেশের সামগ্রিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে বলে তিনি মন্তব্য করেন। দেশের বিশাল জনগোষ্ঠী একসময় বড় সম্পদ হিসেবে বিবেচিত হলেও বর্তমানের অস্থিতিশীল পরিস্থিতিতে তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই ব্যবসার সুন্দর পরিবেশ নিশ্চিত করতে এবং জনগণের আস্থা ফেরাতে সবার আগে দৃষ্টান্তমূলকভাবে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ট্রাফিক ব্যবস্থার মতো জরুরি ক্ষেত্রগুলোতে দৃশ্যমান সংস্কার আনা প্রয়োজন।

দীর্ঘমেয়াদি অগ্রগতির জন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতের আমূল সংস্কার এবং এগুলোকে রাজনীতির ঊর্ধ্বে রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন এই শিল্প উদ্যোক্তা। গতানুগতিক ধারায় কেবল ডিগ্রিধারী বেকার তৈরি না করে বাজার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কারিগরি ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। অন্যথায় আগামী দুই দশকের মধ্যে দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতির সুবিধা শেষ হয়ে গেলে তা অর্থনীতির জন্য বড় বোঝা হয়ে দাঁড়াবে। একইসঙ্গে স্বাস্থ্য ও পুষ্টির ঘাটতি দূর করে সুস্থ জনশক্তি তৈরি করা না গেলে কোনো খাতেই কাঙ্ক্ষিত উৎপাদনশীলতা অর্জন সম্ভব নয় বলে তিনি মনে করেন।

নতুন বিনিয়োগ স্থবিরতা কাটিয়ে উঠতে বিদ্যমান ব্যবসায়ীদের জন্য ব্যবসার পরিবেশ সহজ করার পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি দূর করার তাগিদ দিয়েছেন তিনি। রাজনৈতিক প্রভাব ও দলীয় আনুকূল্যের ওপর নির্ভর করে টেকসই ব্যবসা গড়া সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ইস্পাহানি গ্রুপের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলো রাজনীতি থেকে দূরে থেকেও সফলভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। একইভাবে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইসহ অন্যান্য বাণিজ্য সংস্থাকে পুরোপুরি রাজনীতিমুক্ত রেখে সরকারের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের সুযোগ দিলে তা সরকার এবং অর্থনীতি—উভয়ের জন্যই কল্যাণকর হবে।

Spread the love
Link Copied !!