বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

সকালে জামায়াত নেতা, বিকেলে বিএনপি নেতা—এক সড়কের দুই উদ্বোধন


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৬, ১:৪৮ পূর্বাহ্ণ
সকালে জামায়াত নেতা, বিকেলে বিএনপি নেতা—এক সড়কের দুই উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি সীমান্তবর্তী সড়ক একই দিনে দুই দফায় উদ্বোধনের আজব ঘটনা ঘটেছে। সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী বিওপি ক্যাম্প থেকে ফরিদপুর বিওপি ক্যাম্প পর্যন্ত তিন কিলোমিটারের বেশি দীর্ঘ এই সড়ক নির্মাণকাজ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় চার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্প নিয়ে দুই রাজনৈতিক নেতার পাল্টাপাল্টি অবস্থানে স্থানীয় সাধারণ মানুষও বিভ্রান্তির মধ্যে পড়েছেন। রাজনৈতিক আধিপত্য ও দ্বন্দ্বের প্রকাশ হিসেবেই এই ঘটনাকে দেখছেন সচেতন মহল।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কিছুদিন আগে সড়কটির নির্মাণকাজ শুরু হয়। সম্প্রতি নির্ধারিত ছুটির দিনে সকালে প্রথমে সড়কটির নির্মাণকাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল। তাঁর অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নামসংবলিত আনুষ্ঠানিক ব্যানার ব্যবহার করা হয়েছিল। কিন্তু এর রেশ কাটতে না কাটতেই একই দিন বিকেলে সেখানে উপস্থিত হয়ে পুনরায় সড়কটির উদ্বোধন করেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ। বিকেলে আয়োজিত অনুষ্ঠানে কোনো প্রাতিষ্ঠানিক ব্যানার ব্যবহার করা না হলেও তিনি ফিতা কেটে সড়কটির উদ্বোধন করেন। তবে দুটি অনুষ্ঠানেই সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কাজের দায়িত্বে থাকা ঠিকাদার উপস্থিত ছিলেন।

দুবার উদ্বোধনের পর দুই নেতা তাঁদের বক্তব্যে একে অপরের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন। বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল দাবি করেন যে, সরকারি উন্নয়নকাজে তদারকি করার সাংবিধানিক অধিকার তাঁর রয়েছে এবং জনগণের রায়ে নির্বাচিত হয়ে তিনি দায়িত্ব পালন করছেন। অন্যদিকে সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদের দাবি, এই প্রকল্পের বরাদ্দ ও কাজটি তাঁর মাধ্যমেই আনা হয়েছিল, ফলে সাবেক প্রতিনিধি হিসেবে তাঁরও এটি পরিদর্শনের অধিকার আছে। তাঁদের এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে সরকারি এই উন্নয়ন প্রকল্পটি এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে, সড়কটির কোনো আনুষ্ঠানিক উদ্বোধন এখনও করা হয়নি। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে চলতি বছরের শেষ নাগাদ এবং কাজ চলমান অবস্থায় মূলত পরিদর্শনের জন্যই তাঁরা সেখানে গিয়েছিলেন। তবে সুশাসনের জন্য নাগরিকের স্থানীয় প্রতিনিধিরা মনে করেন, এই ধরনের রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণ জেলার সামগ্রিক পরিবেশকে নষ্ট করছে। রাজনৈতিক দ্বন্দ্বের ফলে ভবিষ্যতে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা।

Spread the love
Link Copied !!