বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

রাজনৈতিক দলে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্বে উদ্যোগ কম


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৬, ১:০৬ পূর্বাহ্ণ
রাজনৈতিক দলে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্বে উদ্যোগ কম

দেশের নির্বাচনি প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার প্রয়োগ, নির্বাচনে অংশগ্রহণ এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দৃশ্যমান উদ্যোগের তীব্র ঘাটতি রয়েছে। দেশের অধিকাংশ নিবন্ধিত রাজনৈতিক দলেই প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার ও প্রতিনিধিত্ব সুরক্ষার জন্য আলাদা কোনো সেল বা উইং বা শাখা নেই। এছাড়া জাতীয় সংসদে এই জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব বাড়াতে বিশেষ ব্যবস্থা কিংবা সংরক্ষিত আসন চালুর বিষয়েও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট উদ্যোগের অভাব পরিলক্ষিত হয়।

রাজধানীর বারিধারার হোটেল অমনি রেসিডেন্সিতে আয়োজিত ডিজেবিলিটি ইনক্লুসিভ ইলেকশন রিপোর্টিং শীর্ষক এক দিনব্যাপী কর্মশালায় বক্তারা এই উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস বা বি-স্ক্যান এই কর্মশালাটির আয়োজন করে এবং এতে প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল গণমাধ্যমের ২০ জন প্রতিনিধি অংশ নেন। ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি বা ইপিডি-র সহযোগিতায় প্রোমোটিং ডিজেবিলিটি ইনক্লুসিভ ইলেকশন অবজারভেশন প্রকল্পের আওতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

কর্মশালায় আলোচকরা উল্লেখ করেন যে, প্রতিবন্ধী ব্যক্তিদের করুণার পাত্র বা দয়ার বস্তু হিসেবে উপস্থাপন না করে সমান অধিকারধারী নাগরিক হিসেবে বিবেচনা করার মানসিকতা তৈরি করা এখন সময়ের দাবি। নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে মূলধারার গণমাধ্যমগুলোকে আরও বেশি সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেওয়া হয়। জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদের ঊনত্রিশ নম্বর ধারার আলোকে আয়োজিত এই কর্মশালায় মূলধারার সাংবাদিকতায় অধিকারভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক ধারা জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বি-স্ক্যানের পক্ষে সংস্থাটির নির্বাহী পরিচালক সালমা মাহবুব, প্রোগ্রাম পরিচালক ইফতেখার মাহমুদ, প্রোগ্রাম কোঅর্ডিনেটর মাহফুজুর রহমান রাকীবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি সিমোনা কামোলিনি সমাপনী বক্তব্য দেন এবং আয়োজক সংস্থার পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে দায়িত্বশীল সাংবাদিকতাই নির্বাচনি গণতন্ত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করবে।

Spread the love
Link Copied !!