বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

এক দশকে জাপানে রপ্তানি বেড়েছে ৩৫%, আমদানি ১০%


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
এক দশকে জাপানে রপ্তানি বেড়েছে ৩৫%, আমদানি ১০%

বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্য ও উন্নয়ন অংশীদার হিসেবে জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বছরে প্রায় সাড়ে ৩০০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে একটি বড় অংশজুড়ে রয়েছে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য, যা সাম্প্রতিক বছরগুলোতে আরও প্রসারিত হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এক দশকের ব্যবধানে জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বেড়েছে প্রায় ৩৫ শতাংশ। অন্যদিকে, একই সময়ে দেশটির সঙ্গে বাংলাদেশের আমদানির পরিমাণ বেড়েছে প্রায় ১০ শতাংশ। উভয় দেশের এই অর্থনৈতিক সম্পর্কের পরিধি বাড়াতে চলতি বছর উভয় দেশের মধ্যে একটি বিশেষ অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বা ইপিএ স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ থেকে জাপানে প্রধানত ওভেন ও নিট পোশাক এবং চামড়াজাত পণ্য রপ্তানি করা হয়, যার তালিকায় রয়েছে প্রায় চারশ ধরনের বিভিন্ন পণ্য। এর বাইরে হিমায়িত খাদ্য, প্রক্রিয়াজাত কৃষিপণ্য, পাট ও পাটজাত সামগ্রী এবং প্রকৌশল পণ্যও নিয়মিত দেশটিতে পাঠানো হয়। পক্ষান্তরে, জাপান থেকে বাংলাদেশে প্রধানত ভারী শিল্পজাত সামগ্রী, লোহা, ইস্পাত, বিভিন্ন ধরনের যানবাহন ও এর যন্ত্রাংশ আমদানি করা হয়। বিশেষ করে দেশটির লোহা ও ইস্পাত বাংলাদেশের আমদানির একটি বড় অংশ দখল করে আছে, যা দেশের বিভিন্ন শিল্প খাতের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে বাংলাদেশ ও জাপানের মধ্যে উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে সম্প্রতি চার দিনের একটি রাষ্ট্রীয় সফরে জাপানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং দেশটির বিভিন্ন শিল্পকারখানা ও বড় অবকাঠামো প্রকল্প পরিদর্শন করেন। এই ধরনের উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় সফর দুই দেশের বাণিজ্যিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং পারস্পরিক বিনিয়োগের ক্ষেত্রকে আরও প্রশস্ত করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জাপানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে প্রায় এক ট্রিলিয়ন জাপানি ইয়েন বা প্রায় সাড়ে ছয়শ কোটি ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দেশটি। অটোমোবাইল, ম্যানুফ্যাকচারিং এবং বিদ্যুৎ খাতের মতো সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে এই বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া জাপান ব্যাংক অব ইন্টারন্যাশনাল কো–অপারেশনের জরিপে বাংলাদেশ টানা তিন বছর ধরে ব্যবসা প্রসারের জন্য সেরা সম্ভাবনাময় দেশের তালিকায় রয়েছে। জাপান–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি তারেক রাফি ভূঁইয়া মনে করেন, এই বিনিয়োগপ্রবাহ পুরোপুরি কাজে লাগাতে হলে দ্রুত চুক্তিসমূহের অনুমোদন এবং দীর্ঘমেয়াদি ও ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করতে হবে।

Spread the love
Link Copied !!