বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ইনসাফভিত্তিক সমাজ গঠনে গোলাম আযমের অবদানকে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
ইনসাফভিত্তিক সমাজ গঠনে গোলাম আযমের অবদানকে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের দ্বাদশ শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে। এ উপলক্ষে দলটির বর্তমান আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান একটি বিশেষ বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি এই প্রবীণ রাজনীতিক ও ইসলামী চিন্তাবিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, শত প্রতিকূলতা ও রাজনৈতিক জুলুমের মুখেও অধ্যাপক গোলাম আযম ইসলামী আন্দোলনের পথে অবিচল ছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, অধ্যাপক গোলাম আযমের বর্ণাঢ্য জীবন শিক্ষা ও গবেষণার এক অনন্য নজির স্থাপন করেছে। তিনি রাজনৈতিক জীবনে সর্বদা সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায়ে সোচ্চার ছিলেন এবং অন্যায়ের সঙ্গে কখনো আপস করেননি। নিজের মেধা ও প্রজ্ঞা দিয়ে তিনি ইসলামী মূল্যবোধভিত্তিক একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। তার এই সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও অবদান জাতি সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

নেতৃবৃন্দ স্মরণ করেন যে, গোলাম আযম ছাত্রজীবন থেকেই দেশ ও দশের কল্যাণে বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তিনি ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণসহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হিসেবে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তমদ্দুন মজলিসের সঙ্গে যুক্ত হয়ে সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে নিজের সম্পৃক্ততা আরও বাড়ান। স্বৈরাচারী শাসন ব্যবস্থার নানা নির্যাতন সহ্য করেও তিনি দেশের মানুষের জীবনমান উন্নয়নের চেষ্টা চালিয়ে গেছেন।

তার রাজনৈতিক দূরদর্শিতার অন্যতম নিদর্শন হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রূপকার হওয়ার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে তিনি ১৯৮৩ সালে সর্বপ্রথম এই ফর্মুলা জাতির সামনে উপস্থাপন করেছিলেন। পরবর্তীতে ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সরকার এই ফর্মুলা গ্রহণ করে, যা কেবল দেশেই নয় বরং পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো আন্তর্জাতিক পরিসরেও সমাদৃত হয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি পাঁচবার কারাবরণের শিকার হন এবং আমৃত্যু নানা জুলুমের মুখোমুখি হয়ে ২০১৪ সালের অক্টোবর মাসে কারাবন্দী অবস্থায় ইন্তেকাল করেন।

Spread the love
Link Copied !!