বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ফুডপান্ডার পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুই মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
ফুডপান্ডার পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুই মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত

জনপ্রিয় অনলাইন খাবার ও পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের পাঁচ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার আদালতে চলমান দুটি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। প্রায় তিন কোটি ৮০ লাখ টাকা আত্মসাথ, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে এই মামলাগুলো দায়ের করা হয়েছিল। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ এই স্থগিতাদেশ দেওয়ার পাশাপাশি মামলাগুলো কেন বাতিল করা হবে না, সে বিষয়ে একটি রুলও জারি করেছেন। ফুডপান্ডার ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য কর্মকর্তাদের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, ডেলিভারি হিরো স্টোরস বাংলাদেশ লিমিটেড বা প্যান্ডামার্টের এক সাবেক সরবরাহকারীর করা মামলার প্রেক্ষিতে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে সংশ্লিষ্ট পাঁচ কর্মকর্তা হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার পর বিচারিক আদালতে হাজিরা দিয়ে নিয়মিত জামিনও লাভ করেছিলেন। মামলাগুলোর শুনানিতে আসামিপক্ষে অংশ নেন দেশের বিশিষ্ট জ্যেষ্ঠ আইনজীবীরা। ব্যবসায়িক লেনদেন ও হিসাবের গরমিল সংক্রান্ত বিরোধের জেরে এই মামলার সূত্রপাত হয়েছিল বলে আইনি সূত্রে জানা যায়।

এদিকে সরবরাহসংক্রান্ত ব্যবসায়িক বিরোধের জেরে মামলার বাদী মো. শিহাব মাহমুদ বশিরের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অপর একটি চেক প্রত্যাখ্যান বা ডিজঅনার মামলায় তাঁকে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। ডেলিভারি হিরো স্টোরসের করা চেক ডিজঅনারের কয়েকটি মামলার মধ্যে একটির রায় এটি এবং তাঁর বিরুদ্ধে সমসাময়িক আরও কয়েকটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মূলত বকেয়া পাওনা আদায়ের লক্ষে চেক দেওয়ার পর পর্যাপ্ত তহবিল না থাকায় তা প্রত্যাখ্যাত হওয়ায় ওই মামলাগুলো করা হয়েছিল।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, চেক প্রত্যাখ্যানের মামলা দায়ের করার পর প্রতিশোধপরায়ণ হয়ে ফুডপান্ডার কর্মকর্তাদের বিরুদ্ধে এই ফৌজদারি মামলাগুলো করা হয়েছে। ফুডপান্ডা কর্তৃপক্ষের মতে, ব্যবসায়িক বা বাণিজ্যিক বিরোধগুলো চুক্তি ও দেওয়ানি আইনের আওতায় মীমাংসা করা উচিত, যেখানে ফৌজদারি মামলার কোনো সুযোগ নেই। ব্যবসায়িক সংকটে ফুডপান্ডার কর্মকর্তাদের ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি করার উদ্দেশ্যে আইনি প্রক্রিয়াকে অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে প্রতিষ্ঠানটি।

Spread the love
Link Copied !!