বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক তিনটি মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধানে এই প্রভাবশালী রাজনৈতিক পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি বিশাল অঙ্কের সন্দেহজনক ব্যাংক লেনদেনের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানানো হয়।

কমিশনের তথ্য অনুযায়ী, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং তাঁর স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও মেয়ে এস আমরীন রাখী মিলে মোট ২৮ কোটি ১৭ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে জাহাঙ্গীর কবির নানকের একার নামেই রয়েছে প্রায় ১৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ। একই সঙ্গে তাঁর নিজের নামে পরিচালিত ৩১টি ব্যাংক হিসাবে প্রায় ৪৬ কোটি টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

তদন্তে নানকের স্ত্রী সৈয়দা আরজুমান বানুর বিরুদ্ধে প্রায় ১৩ কোটি টাকার বেশি স্থাবর ও অস্থাবর অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। তাঁর ১০২টি ব্যাংক হিসাবে প্রায় ১০২ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে বলে নিশ্চিত করেছে দুর্নীতি দমন কমিশন। অন্যদিকে তাঁদের মেয়ে এস আমরীন রাখীর নামে প্রায় ১২ লাখ টাকার অবৈধ সম্পদ এবং তাঁর ১০টি ব্যাংক হিসাবে প্রায় ২৩৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে এই তিনজনের ১৪৩টি ব্যাংক হিসাবে প্রায় ৩৮৫ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের হিসাব খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দুর্নীতি দমন আইনের বিভিন্ন ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এই মামলাগুলো দায়ের করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধের ধরন বিবেচনায় তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত এই সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Spread the love
Link Copied !!