বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী

দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল আগামী ২৪ ডিসেম্বর প্রকাশ করা হবে। এই বিশেষ দিনে শিক্ষার্থীরা তাদের পরীক্ষার ফলের পাশাপাশি পরবর্তী ক্লাসের নতুন বইও হাতে পাবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সম্প্রতি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কয়েক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

নতুন শিক্ষাবর্ষের বই বিতরণের সার্বিক প্রস্তুতি সম্পর্কে শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক স্তরের বিদ্যালয়গুলোতে ইতিমধ্যে নতুন বই পৌঁছে গেছে এবং মাধ্যমিক পর্যায়ের বইগুলো ৩০ নভেম্বরের মধ্যে নির্ধারিত গন্তব্যে পৌঁছে যাবে। তবে পূর্বঘোষণা অনুযায়ী সব শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে নতুন বই তুলে দেওয়া হবে আগামী ২৪ ডিসেম্বর। যেসব শিক্ষার্থী চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হবে, তারা সেদিনই পঞ্চম শ্রেণির নতুন বই নিয়ে নিজ বাড়িতে ফিরতে পারবে।

বইয়ের গুণগত মান বজায় রাখার বিষয়ে কঠোর সতর্কবার্তা উচ্চারণ করে মন্ত্রী বলেন, এবার উন্নত মানের কাগজ ও আকর্ষণীয় ছাপায় বই প্রস্তুত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে বইগুলো দীর্ঘস্থায়ী হয়। যদি কোনো বইয়ের কাগজ বা ছাপার মান নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সন্তোষজনক না হয়, তবে সেই প্রকাশকদের কোনো বিল পরিশোধ করা হবে না। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আগামী শিক্ষাবর্ষে শিক্ষার মানোন্নয়নের জন্য সরকারের বিভিন্ন দূরদর্শী পরিকল্পনার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে মিড-ডে মিল চালুর জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নতুন শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের জন্য পোশাক, জুতা ও মোজা সরবরাহের পাশাপাশি শিক্ষকদের জন্য ট্যাব এবং প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত দুটি করে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন মাদ্রাসাতেও আধুনিক মাল্টিমিডিয়া সুবিধাসম্পন্ন শ্রেণিকক্ষ গড়ে তোলা হবে।

Spread the love
Link Copied !!