ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, লোডশেডিং নিয়ে আপাতত কিছুই করার নেই। শিল্পখাতে গ্যাস সরবরাহ করতে গিয়ে বিদ্যুৎকেন্দ্রগুলো সংকটে পড়েছে। সহজেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে না।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে বিদ্যুৎ ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, শিল্পখাতে গ্যাস সরবরাহ করতে গিয়ে বিদ্যুৎকেন্দ্রগুলো সংকটে পড়েছে। ফলে সক্ষমতা থাকলেও বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না।
প্রতিমন্ত্রী বলেন, স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির দাম বাড়ায় আমদানি করা যাচ্ছে না। ফলে সহসাই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে না।
আরও পড়ুনঃ রাজধানীর কোন কোন এলাকায় ৬ বার লোডশেডিং
সবাইকে ধৈর্য ধরতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
নসরুল হামিদ বলেন, শিল্প কারখানায় বিদ্যুৎ সরবরাহ করতে গিয়ে মধ্যরাতে লোডশেডিং করতে হচ্ছে। কিছুই করার নেই। গরমের তীব্রতা না কমলে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে না। তাপমাত্রা কমার দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই।
[…] আরও পড়ুন: লোডশেডিং নিয়ে আপাতত কিছুই করার নেই: নস… […]