বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

রূপপুরে বিদ্যুৎ উৎপাদন, কেক কেটে আনন্দ উদযাপন কর্মকর্তা-কর্মচারীদের


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৬, ৭:০৯ পূর্বাহ্ণ
রূপপুরে বিদ্যুৎ উৎপাদন, কেক কেটে আনন্দ উদযাপন কর্মকর্তা-কর্মচারীদের

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুরে জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সিনক্রোনাইজেশন সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত এই কেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। গত ১৭ নভেম্বর বিকেল তিনটার দিকে এই ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়। দীর্ঘ প্রতীক্ষার পর বিদ্যুৎ উৎপাদনের নতুন এই অধ্যায়ের সূচনায় প্রকল্প এলাকায় কর্মরত দেশি ও বিদেশি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

এই ঐতিহাসিক মুহূর্তটি স্মরণীয় করে রাখতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে একটি বিশেষ কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় তিনি প্রকল্পে কর্মরত রাশিয়ার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মুখে কেক তুলে দিয়ে আনন্দ ভাগাভাগি করেন এবং পারস্পরিক সৌহার্দ্য প্রদর্শন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এই অনন্য অর্জনের জন্য রাশিয়া সরকার, রোসাটম এবং সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। বিশেষ করে গত নয় বছর ধরে দিনরাত নিরলসভাবে কাজ করে যাওয়া বাংলাদেশের বিজ্ঞানী ও তরুণ বিজ্ঞানীদের অবদান তিনি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দেশের বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে এই বিজ্ঞানীদের মেধা ও শ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, নিরলস প্রচেষ্টা, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে প্রকৌশলী ও কর্মীরা যে অবদান রেখেছেন, তা দেশের জ্বালানি ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। এই যুগান্তকারী অর্জন নিয়ে দেশবাসীর গর্বিত হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি তিনি সরকারপ্রধানের পক্ষ থেকেও সংশ্লিষ্ট সবাইকে বিশেষ অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালক এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় গ্রিডের সঙ্গে এই সফল সংযোগের মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ খাতের ইতিহাসে এক নতুন ও সম্ভাবনাময় যুগের সূচনা হলো।

Spread the love
Link Copied !!