বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ভোলাহাটে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে সার ডিলার নিয়োগের অভিযোগ


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৬, ৬:৪৬ পূর্বাহ্ণ
ভোলাহাটে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে সার ডিলার নিয়োগের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নে কোনো ধরনের দৃশ্যমান অস্তিত্ব বা ব্যবসায়িক কার্যক্রম ছাড়াই একটি ভুয়া প্রতিষ্ঠানের নামে বাংলাদেশ কেমিকল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বা বিসিআইসি-র সার ডিলারশিপ পাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, জারা-ফারা এগ্রো নামক ওই বিতর্কিত প্রতিষ্ঠানটিকে ডিলারশিপ দেওয়ার জন্য প্রথমে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি সুপারিশ করে এবং পরবর্তীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তালিকায় তা স্থান পায়। অথচ বাস্তবে ওই এলাকায় প্রতিষ্ঠানটির কোনো দোকান, সাইনবোর্ড কিংবা গুদাম খুঁজে পাওয়া যায়নি।

অনুসন্ধানে জানা গেছে, বিতর্কিত জারা-ফারা এগ্রো প্রতিষ্ঠানের মালিক মোড়ের টুটুল মিয়া সপরিবারে দীর্ঘদিন ধরে রাজশাহীতে বসবাস করে আসছেন। বড়গাছী বাজারে প্রতিষ্ঠানটির জন্য নির্ধারিত গুদামের ঠিকানায় গিয়ে দেখা যায়, সেখানে মেসার্স মা ট্রেডার্স নামক সম্পূর্ণ ভিন্ন একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। ওই দোকানের বর্তমান ভাড়াটিয়া আরিফুল ইসলাম লালটু গণমাধ্যমকে জানান যে, তিনি বিগত ছয় বছর ধরে নিয়মিত ভাড়া দিয়ে ওই স্থানটি ব্যবহার করে ব্যবসা পরিচালনা করে আসছেন।

বড়গাছী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিঠু জানিয়েছেন, টুটুল মিয়ার স্ত্রী রাজশাহী কলেজের একজন সহকারী অধ্যাপক হওয়ায় তারা সপরিবারে মূলত রাজশাহীতেই অবস্থান করেন। স্থানীয় বাজারে জারা-ফারা এগ্রো নামের কোনো অস্তিত্ব নেই এবং টুটুল মিয়া অতীতে কখনোই সারের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না। এদিকে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা মেসার্স মাহী এন্টারপ্রাইজের মালিক ও ডিলারশিপ বঞ্চিত মেহেদী হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, বৈধ কাগজপত্র ও পর্যাপ্ত গুদাম থাকার পরেও তাকে ডিলারশিপ দেওয়া হয়নি, অথচ অস্তিত্বহীন প্রতিষ্ঠানকে এই সুবিধা দেওয়া হয়েছে।

জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দায়িত্বপ্রাপ্ত ইউপি সদস্যরাও এলাকায় অভিযুক্ত প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব নেই বলে নিশ্চিত করেছেন। তবে ডিলারশিপ পাওয়া মো. টুটুল মিয়া দাবি করেছেন যে তিনি সমস্ত নীতিমালা মেনেই আবেদন করে এই নিয়োগ পেয়েছেন, যদিও অস্তিত্বহীন দোকানের বিষয়ে তিনি ফোনে আর কোনো মন্তব্য করতে রাজি হননি। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী জানিয়েছেন, তারা বিধি অনুযায়ী যাচাই-বাছাই করে নাম পাঠিয়েছেন এবং মন্ত্রণালয় থেকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছে। পুরো বিষয়টি নিয়ে স্থানীয় মহলে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Spread the love
Link Copied !!