বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

‎ব্যাটারিচালিত রিকশা নিবন্ধন বাধ্যতামূলক করল সরকার, ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
‎ব্যাটারিচালিত রিকশা নিবন্ধন বাধ্যতামূলক করল সরকার, ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা

সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল সুশৃঙ্খল করতে নতুন একটি বিধিমালা জারি করেছে সরকার। সাম্প্রতিক সময়ে স্থানীয় সরকার বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যার মাধ্যমে আগের সব নির্দেশনা বাতিল করা হয়েছে। নতুন এই নিয়মের আওতায় প্রতিটি ই-রিকশার নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে এবং যানের ধারণক্ষমতা অনুযায়ী ফি নির্ধারণ করা হয়েছে। দুই যাত্রী বহনক্ষমতাসম্পন্ন যানের জন্য আট হাজার টাকা এবং চার যাত্রী বহনক্ষমতার যানের জন্য দশ হাজার টাকা ফি দিতে হবে। এই নিবন্ধনের মেয়াদ থাকবে পাঁচ বছর এবং প্রতিবছর নির্দিষ্ট ফি দিয়ে তা নবায়ন করতে হবে।

নিবন্ধন প্রক্রিয়া স্বচ্ছ রাখতে কিছু সুনির্দিষ্ট শর্ত ও নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক এবং ন্যূনতম আঠারো বছর বয়সী হতে হবে। জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, ছবি, ফিটনেস সনদ এবং ফি জমার রসিদ জমা দেওয়ার পর কর্তৃপক্ষ ত্রিশ কার্যদিবসের মধ্যে নিবন্ধন প্রদান করবে। একজন নাগরিক একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নিতে পারবেন। তবে এক সিটি করপোরেশনের নিবন্ধিত যান অন্য সিটি করপোরেশনে বাণিজ্যিক উদ্দেশ্যে চালানো যাবে না। বুয়েটের প্রযুক্তিগত মানদণ্ড অনুযায়ী ফিটনেস যাচাইয়ের পর ট্রাফিক বিভাগের প্রতিস্বাক্ষর সাপেক্ষে নিবন্ধন নম্বর প্লেট দেওয়া হবে।

যান চলাচল নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট রুট, গতিসীমা এবং নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়েছে। ই-রিকশার সর্বোচ্চ গতি ঘণ্টায় পঁচিশ কিলোমিটার এবং সংবেদনশীল এলাকায় তা পনেরো কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ফুটপাতে এসব যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ যৌথভাবে এলাকাভিত্তিক রুট এবং নির্দিষ্ট রং নির্ধারণ করবে। এছাড়া প্রতিটি যানে স্পিডোমিটার স্থাপন এবং চালকের জন্য নির্দিষ্ট লেন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। লাইসেন্সপ্রাপ্ত গ্যারেজ বা চার্জিং পয়েন্ট ছাড়া যত্রতত্র ব্যাটারি চার্জ দেওয়া নিষিদ্ধ করা হয়েছে।

পরিবেশ সুরক্ষার বিষয়টিতেও নতুন বিধমালায় বিশেষ জোর দেওয়া হয়েছে। পুরোনো ও অকার্যকর ব্যাটারি যত্রতত্র ফেলা বা পোড়ানো যাবে না এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া তা প্রক্রিয়াজাত করা নিষিদ্ধ। নতুন ব্যাটারি বিক্রির সময় ডিলারের মাধ্যমে পুরোনো ব্যাটারি সংগ্রহ করে নির্দিষ্ট কারখানায় পাঠানো নিশ্চিত করতে হবে। এছাড়া নিয়ম লঙ্ঘন, অতিরিক্ত যাত্রী বহন, নিষিদ্ধ এলাকায় চলাচল কিংবা অনুমতি ছাড়া মোটর পরিবর্তন করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। উৎপাদন ও মান নিয়ন্ত্রণের জন্য একটি বিশেষ কমিটি গঠনের পাশাপাশি পর্যায়ক্রমে এসব যানকে বিমার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

Spread the love
Link Copied !!