বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

বেগমগঞ্জে এক হাজার হাফেজকে সংবর্ধনা দিতে আন্তর্জাতিক মহাসম্মেলন


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৬, ২:০৪ পূর্বাহ্ণ
বেগমগঞ্জে এক হাজার হাফেজকে সংবর্ধনা দিতে আন্তর্জাতিক মহাসম্মেলন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা থেকে পবিত্র কোরআনের হিফজ সম্পন্নকারী এক হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৭ বছরে এই প্রতিষ্ঠান থেকে যে শিক্ষার্থীরা হিফজ সম্পন্ন করেছেন, তাদের আনুষ্ঠানিকভাবে পাগড়ি ও সনদ প্রদান করা হবে। এই উপলক্ষে আগামী ৩০ নভেম্বর একটি বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্বিরাত ও ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। স্থানীয় একটি মাদরাসা হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ ক্বারী শরীফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন হাফেজ আনোয়ার হোসেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ তাজুল ইসলাম ও মুফতি শহিদুল ইসলামসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা। লিখিত বক্তব্যে জানানো হয় যে, বিগত ১৭ বছরে প্রতিষ্ঠানটি থেকে যে এক হাজার হাফেজ তৈরি হয়েছেন, তাদের অনেকেই বর্তমানে উচ্চশিক্ষা গ্রহণ করছেন এবং অনেকে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত আছেন। এই বিশাল সংখ্যক হাফেজকে একসঙ্গে সম্মানিত করতে পেরে প্রতিষ্ঠান ও এলাকাবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত বোধ করছে।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার পাশাপাশি তিন শতাধিক স্বেচ্ছাসেবী মাঠে দায়িত্ব পালন করবেন। পুরো অনুষ্ঠানস্থল ও এর আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখা হবে।

এই মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফেনী জামিয়া রশিদিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুফতি শহীদুল্লাহ। দেশের প্রথিতযশা আলেমদের পাশাপাশি এই সম্মেলনে বাংলাদেশ, মিশর, ইরান, তানজানিয়া ও পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে খ্যাতনামা আন্তর্জাতিক ক্বারীরা অংশ নেবেন বলে আয়োজকরা নিশ্চিত করেছেন।

Spread the love
Link Copied !!