ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
বন্যা দুর্গত এলাকার বর্তমান পরিস্থিতি দেখতে উপদেষ্টা নাহিদ ইসলাম। ফেনী প্রতিনিধিঃ ফেনির উপর দিয়ে বয়ে যাওয়া স্মরবকালের সৃষ্ট বন্যা পরিস্থিতি দেখতে শনিবার ২১ সেপ্টেম্বর বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে আসেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো.নাহিদ ইসলাম।
এসময় তিনি ফেনীর ছাগলরাইয়া উপজেলার রাধানগরের দক্ষিণ আন্ধারমানিক ও ফুলগাজী উপজেলার দরবারপুর, জগতপুরের বন্যা দূর্গত এলাকা ও নদী ভাংগন স্থান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, ফেনীর বন্যা ত্রাণ কার্যক্রম সন্তোষজনক ভাবে হয়েছে। পুনর্বাসন কার্যক্রমও চলমান আছে। আসা করছি সবাই ঘর পাবে, কেউ গৃহহীন থাকবেনা।
বন্যাটি মুলত ভারতের উজানের পানিতে সৃষ্টি হয়েছে। আমরা আগেও বলেছি ভারত যা করেছে তা ঠিক হয়নি। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফুলগাজীর আনন্দপুরের শ্রাবনের কবর জিয়ারতে করেন তিনি।
আরও পড়ুনঃ ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার-৩
পার্বত্য চট্টগ্রাম নিয়ে সাংবাদিকের এক প্রশ্নে তিনি জানান পাহাড়ে ঘটে যাওয়া বিষয়টি রাষ্ট্র গুরুত্ব দিয়ে দেখছে আর পাহাড়ে ইন্টারনেট পরিসেবা বন্ধ হয়নি চালু আছে।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মুসাম্মৎ শাহীনা আক্তার ও পুলিশ সুপার হাবিবুর রহমান সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
আপনার মতামত লিখুন :