বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

বধূ সেজে অপেক্ষায় কনে, যৌতুকের টাকা না পাওয়ায় আসেননি বর


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ৬:০৯ পূর্বাহ্ণ
বধূ সেজে অপেক্ষায় কনে, যৌতুকের টাকা না পাওয়ায় আসেননি বর

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় যৌতুকের অতিরিক্ত টাকা না পাওয়ায় শেষ মুহূর্তে বিয়ে বাড়িতে আসেননি বর। বিয়ের সমস্ত আয়োজন সম্পন্ন হওয়ার পর এবং কনে বধূ সেজে অপেক্ষায় থাকার পরও বরপক্ষের এমন আচরণে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমন্ত্রিত অতিথিরা ইতোমধ্যে বিয়ে বাড়িতে উপস্থিত হলেও বরপক্ষ হাজির না হওয়ায় শেষ পর্যন্ত বিরেকাজ পণ্ড হয়ে যায়। এই আকস্মিক ঘটনায় কনেপক্ষ চরম সামাজিক অস্বস্তিতে ও মানসিক আঘাতে পড়েন।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ওই কনে প্রবাসী থাকা অবস্থায় কমলগঞ্জের জালালপুর এলাকার আবাছ আলীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন প্রবাসে থাকার সময় কনে বিভিন্ন মাধ্যম ও সময়ে ওই যুবককে সাড়ে তিন লাখ টাকা দেন বলে অভিযোগ রয়েছে। কিছুদিন আগে কনে দেশে ফিরে আসার পর দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের দিন ঠিক করা হয়েছিল। সেই অনুযায়ী বাড়িতে আত্মীয়স্বজন ও আমন্ত্রিত অতিথিদের দাওয়াত দেওয়া হয় এবং রান্নাবান্নার ব্যাপক আয়োজন করা হয়।

অভিযোগে আরও প্রকাশ পায়, বিয়ের ঠিক আগে বরপক্ষ একটি মোটরসাইকেল কেনার বায়না ধরে এবং গত বৃহস্পতিবার কনের পরিবার থেকে নগদ দেড় লাখ টাকাও দেওয়া হয়। কিন্তু বিয়ের দিন দুপুর গড়িয়ে গেলেও বরপক্ষ বিয়ের আসরে উপস্থিত না হলে কনেপক্ষ তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। তখন বরপক্ষ মোটরসাইকেল কেনার জন্য আরও দেড় লাখ টাকা যৌতুক দাবি করে এবং এই টাকা না পেলে বিয়ে করবে না বলে সাফ জানিয়ে দেয়।

ভুক্তভোগী কনে বাধ্য হয়ে বরপক্ষের বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুক দাবির অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কনের ভাই গণমাধ্যমকে জানান, সমস্ত আয়োজন ও সমাজের লোকজন খাবার খাওয়ার পরও যৌতুকের লোভে বরপক্ষ আসেনি। অন্যদিকে, বরপক্ষের দাবি করা অভিযোগ সত্য নয় বলে জানানো হয়েছে। কমলগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছে।

Spread the love
Link Copied !!