বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরি


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরি

মানবদেহের পেশি গঠন, কোষের বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং রোগ প্রতিরোধক্ষমতা বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ কাজে প্রোটিনের অপরিহার্য ভূমিকা রয়েছে। সুস্বাস্থ্য বজায় রাখতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে প্রোটিন গ্রহণ করা অত্যন্ত জরুরি। তবে পুষ্টিবিদদের মতে, প্রতিটি প্রধান বেলাতেই নির্দিষ্ট পরিমাণে প্রোটিন খেতেই হবে এমন কোনো কঠোর নিয়ম নেই। বরং শরীরের পুষ্টির চাহিদা মেটাতে প্রোটিন একবারে বেশি পরিমাণে না খেয়ে সারা দিনের বিভিন্ন খাবারে ভাগ করে খাওয়া বেশি কার্যকর।

মার্কিন পুষ্টিবিদ ও গ্রেস এ ডেরোচার তথ্য অনুযায়ী, সারা দিন প্রোটিন ভাগ করে খেলে শরীর তা আরও দক্ষতার সঙ্গে কাজে লাগাতে পারে। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন গড়ে প্রতি কেজি ওজনের জন্য অন্তত শূন্য দশমিক আট গ্রাম প্রোটিনের প্রয়োজন হয়। তবে যাঁরা নিয়মিত বেশি পরিশ্রম করেন কিংবা পেশি শক্তিশালী করতে চান, তাঁদের ক্ষেত্রে এই চাহিদা প্রতি কেজি ওজনের বিপরীতে এক দশমিক দুই থেকে এক দশমিক ছয় গ্রাম পর্যন্ত হতে পারে।

প্রোটিনের চাহিদা পূরণের জন্য কেবল মাংসের ওপর ভরসা করার কোনো কারণ নেই। পুষ্টিকর খাবার হিসেবে মাছ, ডিম, মুরগির মাংস, দুধ ও দইয়ের পাশাপাশি ডাল, ছোলা, মটরশুঁটি, বিভিন্ন বাদাম ও বীজ থেকেও প্রচুর প্রোটিন পাওয়া যায়। সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে অনেক সুস্থ মানুষ প্রতিদিন দুটি পর্যন্ত ডিম খেতে পারেন, যা উচ্চমানের প্রোটিনের একটি চমৎকার উৎস। তবে যাঁদের রক্তে কোলেস্টেরল বেশি কিংবা হৃদ্‌রোগ ও ডায়াবেটিসের মতো জটিলতা রয়েছে, তাঁদের ডিম খাওয়ার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

খাবারে শুধু প্রোটিনের জোগান নিশ্চিত করলেই চলবে না, বরং এর পাশাপাশি পর্যাপ্ত শাকসবজি, ফলমূল ও পূর্ণশস্য জাতীয় খাবারও রাখতে হবে। অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, বাড়তি চিনি ও লবণ গ্রহণের পরিমাণ কমিয়ে দেওয়া স্বাস্থ্যের জন্য কল্যাণকর। প্রতিদিনের খাবারে প্রোটিন রাখার চেষ্টা করা একটি ভালো অভ্যাস হলেও কোনো বেলায় প্রোটিন একটু কম খেলে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। সারা দিনে শরীরের মোট পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে কি না, সেটাই মূলত সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার বিষয়।

Spread the love
Link Copied !!