ঢাকা উত্তর–দক্ষিণসহ ছয় সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে রিট খারিজ
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের পদত্যাগ করা উচিত: জামায়াত এমপি
বাংলাদেশের শিক্ষা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে আগ্রহী কানাডা
মাতারবাড়ি সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব বিসর্জনের সুযোগ নেই: জামায়াত আমির
সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
স্ত্রীর করা মামলায় আদালতে উপস্থিত না হওয়ায় ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। গত ১লা সেপ্টেম্বর জাতীয় দলের ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় শারীরিক নির্যাতন ও যৌতুক দাবি করার অভিযোগ আনেন তার স্ত্রী।
স্ত্রী ইসরাত জাহানের করা এক সঙ্গে বসবাসের অধিকার, মাসিক ভরণ-পোষণ ও সন্তানদের খরচ দাবিতে করা মামলায় গত ২৭ সেপ্টেম্বর আল আমিনকে জামিন দেন আদালত। এর আগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন আল-আমিন। শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় ৬ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে ১ সেপ্টেম্বর আল-আমিনের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ এনে ভিন্ন দুটি ধারায় মামলা করেন তার স্ত্রী ইসরাত জাহান। মামলার পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন।
আরও পড়ুন: অবশেষে শাকিবের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন পূজা
ওই মামলায় এ ক্রিকেটার নির্ধারিত দিনে আদালতে হাজিরা না দেয়ায় আদালত বুধবার (১২ অক্টোবর) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
এদিকে গত ৬ অক্টোবর আল আমিন জানান, স্ত্রী ইসরাত জাহানকে তালাক দিয়েছেন তিনি। বৈবাহিক সম্পর্কের তিক্ততা বৃদ্ধি এবং অনৈতিক কার্যকলাপের কারণে গত ২৫ আগস্ট স্ত্রীকে তালাক দিয়েছেন বলে আদালতে দেয়া লিখিত জবাবে জানিয়েছেন আল আমিন।
আপনার মতামত লিখুন :