বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

নারায়ণগঞ্জে শিল্পাঞ্চল ও মহাসড়কের নিরাপত্তায় আনসারের ৪ প্লাটুন


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ৬:৪৯ পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জে শিল্পাঞ্চল ও মহাসড়কের নিরাপত্তায় আনসারের ৪ প্লাটুন

নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল এবং মহাসড়কগুলোর সার্বিক নিরাপত্তা বজায় রাখতে নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের চার প্লাটুন। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্নিষ্ট বাহিনী। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সরাসরি নির্দেশনায় এই নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নিরাপত্তা তদারকির অংশ হিসেবে বর্তমানে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের পূর্ব ঢাল, শিবু মার্কেট, ফতুল্লা, চাষাঢ়া মোড় এবং বিসিক শিল্পাঞ্চলসহ বিভিন্ন জনবহুল ও কৌশলগত এলাকায় দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা, যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধ, যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখা এবং কারখানার উৎপাদন প্রক্রিয়া সচল রাখতে তাঁরা নিয়মিত টহল ও যৌথ প্যাট্রোলিং চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাঁরা সবসময় সতর্ক অবস্থানে রয়েছেন।

গত কিছুদিন আগে এই নিরাপত্তা দায়িত্ব পালনের সময় নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলের চার নম্বর গেট এলাকায় একটি মানবিক ঘটনা ঘটে। সেখানে দায়িত্ব পালনকালে একটি দ্রুতগতির প্রাইভেট কারের ধাক্কায় এক পথচারী গুরুতর আহত হন। এই পরিস্থিতি দেখে তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন কর্তব্যরত আনসার সদস্যরা। তাঁরা আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করেন এবং প্রয়োজনীয় প্রাথমিক সহায়তার পর দ্রুত একটি গাড়িতে করে নিকটস্থ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভাতাভোগী সদস্য, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত অঙ্গীভূত আনসার এবং নিজস্ব গোয়েন্দা নেটওয়ার্ক থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাঁরা কাজ করছেন। এসব সমন্বিত কার্যক্রমের ফলে পুরো এলাকার কর্মপরিবেশ নিরাপদ ও শান্তিপূর্ণ রয়েছে। সাধারণ মানুষ ও শিল্প মালিকরা এই নিরাপত্তামূলক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Spread the love
Link Copied !!