বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ধামরাইয়ে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ৪:২০ অপরাহ্ণ
ধামরাইয়ে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার ফরম পূরণের ক্ষেত্রে শিক্ষা বোর্ড নির্ধারিত সীমা লঙ্ঘন করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নিয়মনীতি তোয়াক্কা না করে বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে পাঁচ হাজার থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এতে চরম আর্থিক সংকটে পড়েছেন সাধারণ ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের অভিভাবকরা। সন্তানের পরীক্ষার বিষয়টি বিবেচনায় রেখে বাধ্য হয়েই তাদের এই অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হচ্ছে। শিক্ষা বোর্ডের স্পষ্ট নির্দেশনা সত্ত্বেও স্থানীয় বিদ্যালয়গুলোর এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্ধারিত নিয়ম অনুযায়ী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সর্বমোট দুই হাজার চারশত পঁয়ত্রিশ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য দুই হাজার তিনশত পনের টাকা ফি ধার্য করা হয়েছে। কিন্তু বাস্তবে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, কালামপুর আমাতন নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, ভালুম আতাউর রহমান খান স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এর দ্বিগুণ পর্যন্ত অর্থ আদায় করা হচ্ছে। কোচিং ফি, উন্নয়ন ফি এবং অনলাইন কাজের খরচসহ নানা খাতের নাম যুক্ত করে এই বাড়তি টাকা নেওয়া হচ্ছে। অনেক কিন্ডারগার্টেন স্কুলে তো জনপ্রতি দশ থেকে বারো হাজার টাকা পর্যন্ত আদায়ের তথ্য পাওয়া গেছে। প্রতিবাদ করলে পরীক্ষার ফলাফলের ক্ষতি হতে পারে—এমন আশঙ্কায় অভিভাবকরা মুখ খুলতে সাহস পান না।

ভুক্তভোগী অভিভাবকদের অভিযোগের বিষয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা। ধামরাই হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জুলেখা বেগম দাবি করেছেন যে উপজেলা শিক্ষা অফিসারের সঙ্গে সভা করেই এই টাকা নির্ধারণ করা হয়েছে। কালামপুর আমাতন নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী মিজানুর রহমানও একই দাবি করে জানান যে শিক্ষা অফিসারের নির্দেশনাতেই বাড়তি টাকা নেওয়া হচ্ছে। তবে ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন, অতিরিক্ত ক্লাস ও শিক্ষকদের সম্মানী দেওয়ার জন্য এই বাড়তি অর্থ নেওয়া হয়ে থাকে, যা সম্পর্কে সংশ্লিষ্ট সবাই জানেন।

এদিকে গোটা বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন স্পষ্ট জানিয়েছেন যে বোর্ডের নির্ধারিত ফির বাইরে কোনোভাবেই অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই। শুধুমাত্র যেসব শিক্ষার্থী স্বেচ্ছায় অতিরিক্ত ক্লাস করতে ইচ্ছুক, কেবল তাদের কাছ থেকেই আলাদা ফি নেওয়া যেতে পারে। অন্যথায় সবার জন্য বাড়তি টাকা আদায় সম্পূর্ণ বেআইনি। এই পরিস্থিতিতে ভুক্তভোগী অভিভাবকরা অবিলম্বে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করা, ইতোমধ্যে আদায় করা বাড়তি টাকা ফেরত দেওয়া এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন।

Spread the love
Link Copied !!