বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

জমানো খাবারে বানানো কেকেও ছাড় নেই, বন্দিদের জীবন নরক বানানোর হুমকি বেন গভিরের


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
জমানো খাবারে বানানো কেকেও ছাড় নেই, বন্দিদের জীবন নরক বানানোর হুমকি বেন গভিরের

ইসরাইলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেন-গভির ফিলিস্তিনি বন্দিদের জীবনযাত্রা আরও কঠিন ও দুর্বিষহ করে তোলার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া কয়েকটি ধারাবাহিক পোস্টে তিনি এমন বিতর্কিত মন্তব্য করেন। কট্টরপন্থী এই মন্ত্রী প্রকাশ্যে গর্ব প্রকাশ করে জানান যে, কারাগারে বন্দি ফিলিস্তিনিদের ওপর কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য তিনি প্রার্থনা করছেন বলেও নিজের পোস্টে উল্লেখ করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই পোস্টগুলোতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধেও তীব্র বিষোদ্গার করেছেন ইসরাইলি এই মন্ত্রী। ফিলিস্তিনি প্রশাসনকে নাৎসিদের সাথে তুলনা করে তিনি দাবি করেন যে, তারা শিশুদের হত্যার মতো অপরাধমূলক শিক্ষা দিয়ে থাকে। এই পরিস্থিতিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলা জরুরি বলে মন্তব্য করেন বেন-গভির। তার এই ধরনের উসকানিমূলক বক্তব্য মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা।

কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর চলা দমনপীড়নের একটি সুনির্দিষ্ট ঘটনার বিবরণও তিনি নিজের পোস্টে তুলে ধরেন। ইসরাইলের লাভি কারাগারে বন্দি কিছু ফিলিস্তিনি নিজেদের দৈনন্দিন খাবারের সামান্য অংশ বাঁচিয়ে একটি কেক বানানোর চেষ্টা করেছিলেন। দীর্ঘ কয়েক দিন ধরে পাউরুটির টুকরো ও জ্যাম জমিয়ে তারা নির্বাচন সংক্রান্ত কোনো একটি আনন্দ উৎসব পালনের উদ্দেশ্যে ওই কেকটি তৈরি করেছিলেন বলে জানা গেছে।

কারাগারের অভ্যন্তরীণ বন্দিদশাকে আরও কঠিন করার অংশ হিসেবে সেই খাবারটি বাজেয়াপ্ত করেছে কারা কর্তৃপক্ষ। শুধু কেক জব্দ করেই ক্ষান্ত হননি কারা কর্মকর্তারা, বরং এই ঘটনার সাথে জড়িত বন্দিদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অভিযুক্ত ওই বন্দিদের দ্রুত বিচার সম্পন্ন করে নির্জন কারাবাসে পাঠানো হয়েছে বলে উল্লাস প্রকাশ করেন ইসরাইলি মন্ত্রী।

Spread the love
Link Copied !!