বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

এআইয়ের সঙ্গে করা চ্যাট ডিলিট করলেও সব ডিলিট হয় না


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৬, ৭:৩২ পূর্বাহ্ণ
এআইয়ের সঙ্গে করা চ্যাট ডিলিট করলেও সব ডিলিট হয় না

স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার জনপ্রিয় হয়ে উঠলেও ব্যবহারকারীরা অনেকেই এর গোপনীয়তা নিয়ে নানা ভুল ধারণায় থাকেন। দৈনন্দিন কাজের প্রয়োজনে কিংবা কৌতূহলবশত এআইয়ের সঙ্গে কথোপকথনের পর তা মুছে ফেললেও অনেকেই মনে করেন সব তথ্য চিরতরে শেষ হয়ে গেছে। কিন্তু সম্প্রতি জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির একদল গবেষক জানিয়েছেন যে অ্যান্ড্রয়েড ফোন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাট মুছে ফেলার পরও তার সব চিহ্ন সম্পূর্ণ অদৃশ্য হয় না। এই গবেষণার মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

গবেষকেরা অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ওরিজা নামের একটি বিশেষ ডিজিটাল টুল তৈরি করেছেন যা মুছে ফেলা চ্যাটের তথ্য পুনরুদ্ধার করতে সক্ষম। ক্লাউডভিত্তিক এআই সার্ভারের বিপরীতে ইন্টারনেটের সাহায্য ছাড়াই সরাসরি ফোনের প্রসেসর বা র‍্যামে চলা লোকাল এআই ব্যবহারের ক্ষেত্রে এই ঝুঁকি বেশি থাকে। লোকাল এআই চ্যাট মুছে দেওয়ার পরও ফোনের মেমোরির কোনো না কোনো অংশে তার ছোট ছোট টুকরো রয়ে যায়। এই বিশেষ টুলটি সেই মেমোরি তন্নতন্ন করে খুঁজে মুছে ফেলা কথোপকথনের টুকরোগুলো পুনরায় একত্র করে আগের সেশন সচল করতে পারে।

গবেষণা দল বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ ও এআই মডেলের ওপর সফল পরীক্ষা চালিয়ে দেখেছেন যে ওরিজা অত্যন্ত দক্ষতার সঙ্গে হারিয়ে যাওয়া তথ্য ফিরিয়ে আনতে পারে। এমনকি অনেক সময় মূল চ্যাটে সক্রিয় মেমোরির ধারণক্ষমতার চেয়েও বেশি তথ্য এই মেমোরি থেকে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। গবেষক দলের প্রধান কেন শু উল্লেখ করেছেন যে ব্যবহারকারী এআইয়ের সঙ্গে কী ধরনের তথ্য আদান-প্রদান করেছেন তা উদ্ঘাটনে এই প্রযুক্তি ডিজিটাল তদন্তের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।

তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য এই প্রযুক্তির উপস্থিতি ব্যক্তিগত গোপনীয়তার ক্ষেত্রে একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অপরাধীরাও অনেক সময় এআই ব্যবহার করে পরিকল্পনা সাজানোর পর তা মুছে ফেলার চেষ্টা করলেও তদন্তকারীরা এখন সহজেই তা উদ্ধার করতে পারবেন। তবে স্বস্তির বিষয় হলো ফোন নিয়মিত ব্যবহারের ফলে নতুন ডেটা দিয়ে মেমোরির পুরোনো অংশ ওভাররাইট হয়ে যায়। ফলে চ্যাট মুছে ফেলার পর যত বেশি সময় অতিক্রান্ত হয় এবং ফোনে অন্যান্য কার্যক্রম চলতে থাকে, সেই হারানো তথ্য উদ্ধার করা ততই কঠিন হয়ে পড়ে। সম্প্রতি আইইইই সিম্পোজিয়াম অন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সম্মেলনে এই চাঞ্চল্যকর গবেষণাপত্রটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়েছে।

Spread the love
Link Copied !!