বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

উচ্ছেদ হওয়া হকারদের যে জায়গায় পুনর্বাসনের পরিকল্পনা ডিএনসিসির


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ
উচ্ছেদ হওয়া হকারদের যে জায়গায় পুনর্বাসনের পরিকল্পনা ডিএনসিসির

রাজধানীর মিরপুর ও উত্তরা এলাকায় সম্প্রতি উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের জন্য বিকল্প জায়গার সন্ধান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখার পাশাপাশি এই পেশার সঙ্গে জড়িত মানুষের জীবিকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সিটি করপোরেশন। উপযুক্ত স্থান পাওয়া গেলে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে হকারদের নিয়মিত ব্যবসার সুযোগ দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান জানান, হকারদের পুনর্বাসনের জন্য সংস্থার নিজস্ব জমি কিংবা প্রয়োজনে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে জরুরি ভিত্তিতে জায়গা নির্ধারণ করা হবে। মিরপুরের হকারদের জন্য শাহ আলী কাঁচাবাজারের আড়ত কমপ্লেক্সের আশপাশের একটি ফাঁকা জায়গা এবং উত্তরার রাজলক্ষ্মী এলাকার জন্য দিয়াবাড়ির সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করা হবে। তবে কোনো অবস্থাতেই মূল সড়ক বা ফুটপাত দখল করে আর ব্যবসা করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

পুনর্বাসিত এলাকায় হকারদের কাছ থেকে বাইরের কোনো প্রভাবশালী গোষ্ঠী যাতে অবৈধভাবে চাঁদা তুলতে না পারে, সেজন্য পুরো বিষয়টি সিটি করপোরেশনের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে। নির্দিষ্ট নিয়মের আওতায় হকারদের কাছ থেকে সামান্য ফি নেওয়া হতে পারে এবং এর বিনিময়ে ওই এলাকার বর্জ্য অপসারণের দায়িত্ব নেবে সিটি করপোরেশন। এছাড়া হকারদের পূর্বের তালিকা যাচাই-বাছাই করে বর্তমান বাস্তবতার আলোকে নতুন করে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।

এর আগে মিরপুর ও উত্তরা এলাকার বিভিন্ন স্থানে ফুটপাত দখলমুক্ত করতে সাঁড়াশি অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। উচ্ছেদের পর এসব এলাকার সড়ক ও ফুটপাত ফাঁকা হওয়ায় সাধারণ পথচারীদের যাতায়াতে স্বস্তি ফিরেছে। এখন হকারদের পুনর্বাসন নিশ্চিত করা এবং একই সঙ্গে সড়ক শৃঙ্খলা বজায় রাখা—উভয় বিষয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই ডিএনসিসির সামনে মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Spread the love
Link Copied !!