বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ই-রিকশার নিবন্ধন কীভাবে, কারা পাবেন, আয় কেমন হতে পারে


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৬, ৮:১৫ পূর্বাহ্ণ
ই-রিকশার নিবন্ধন কীভাবে, কারা পাবেন, আয় কেমন হতে পারে

দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে চলার পর অবশেষে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধনপ্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট বিধিমালা জারির পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আবেদন ফরম বিক্রি কার্যক্রম শুরু করেছে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনও এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। নতুন এই নিয়মের আওতায় একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন পাওয়ার সুযোগ পাবেন। তবে কেবল আবেদন করলেই সনদ মিলবে না, বরং বাহনটির কারিগরি মান ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

নিবন্ধন পাওয়ার প্রক্রিয়ায় আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার জন্য আবেদন করা যাবে যা এক বা একাধিক সিটি করপোরেশন মিলিয়ে প্রযোজ্য হবে। নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন করার পর বুয়েটের কারিগরি মানদণ্ড এবং ট্রাফিক বিভাগের অনুমোদন সাপেক্ষে ত্রিশ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সনদ দেওয়া হবে। এছাড়া পুরোনো রিকশাগুলোকেও নির্ধারিত নকশা অনুযায়ী পরিবর্তন করে প্রয়োজনীয় ফিটনেস সনদ নিয়ে নিবন্ধনের আওতায় আনার সুযোগ রাখা হয়েছে।

নতুন বিধিমালা অনুযায়ী বাহনগুলোর জন্য নির্দিষ্ট ফি এবং আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছে। দুই যাত্রীবিশিষ্ট ই-রিকশার নিবন্ধন ফি আট হাজার টাকা এবং চার যাত্রীর ক্ষেত্রে দশ হাজার টাকা ধার্য করা হয়েছে যার বার্ষিক নবায়ন ফি যথাক্রমে চার ও পাঁচ হাজার টাকা। এসব রিকশার সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় পঁচিশ কিলোমিটার এবং নির্দিষ্ট কিছু এলাকায় গতি আরও কমিয়ে রাখতে হবে। পাশাপাশি ঢাকা শহরকে বিভিন্ন অঞ্চলে ভাগ করা হবে এবং এক অঞ্চলের রিকশা অন্য অঞ্চলে চলাচল করতে পারবে না।

বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের বিশেষজ্ঞদের তৈরি করা নতুন নকশায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক, সিগন্যাল লাইট ও স্থায়ী হেডলাইটের মতো নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। এই আধুনিক মানের একেকটি রিকশা তৈরি এবং ব্যাটারি কিনতে প্রায় দুই লাখ টাকার বেশি খরচ হতে পারে। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, কঠোর তদারকি ও নিয়মের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা গেলে রাজধানীর যান চলাচল ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে এবং যাত্রীদের যাতায়াত নিরাপদ হবে।

Spread the love
Link Copied !!