বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ইউরোপে সাইবার হামলার নতুন লক্ষ্য ফ্রান্সের ‘ব্লাড ব্যাংক’


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৬, ৩:০৪ পূর্বাহ্ণ
ইউরোপে সাইবার হামলার নতুন লক্ষ্য ফ্রান্সের ‘ব্লাড ব্যাংক’

ইউরোপজুড়ে সাইবার হামলার ধারাবাহিকতায় এবার ফ্রান্সের জাতীয় রক্ত সরবরাহ সংস্থার নিয়ন্ত্রণব্যবস্থায় হ্যাকারেরা হানা দিয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনায় রক্ত ও রক্তের উপাদান সংরক্ষণের তিনটি হিমাগারের তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থায় অবৈধভাবে পরিবর্তন আনা হয়। তবে সংস্থাটির ভেতরের সতর্ক সংকেত ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে ওঠায় রক্ত নষ্ট হওয়ার আগেই প্রযুক্তিবিদেরা জরুরি পদক্ষেপ নিতে সক্ষম হন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই ডিজিটাল অনুপ্রবেশের সময় হিমাগারগুলোর তাপমাত্রা ও বরফ গলানোর নির্ধারিত সীমা অত্যন্ত উচ্চমাত্রায় বাড়িয়ে দেওয়া হয়েছিল। আক্রান্ত হিমাগারগুলো সরাসরি মূল সংস্থার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষতি এড়াতে সেখানে থাকা প্লাজমার ব্যাগসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদানগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, যা পরবর্তীতে রক্ত পরিসঞ্চালন এবং জীবনরক্ষাকারী ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়।

ঘটনার পর পরই ফ্রান্সের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা এবং দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। একই সঙ্গে সব ধরনের চিকিৎসা সরঞ্জামের ওপর নজরদারি বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, সরকারিভাবে দেশটির প্রায় এক হাজার নয় শোর বেশি হাসপাতালে রক্ত, প্লাজমা এবং প্লাটিলেট সংগ্রহ, পরীক্ষা ও সরবরাহ করে থাকে এই প্রতিষ্ঠানটি।

এর আগে ইউরোপের প্রায় এক ডজন দেশের সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারের নিয়ন্ত্রণ নিয়ে সাইবার হামলার ঘটনা ঘটেছিল, যাতে কয়েক মিলিয়ন ইউরোর খাদ্যপণ্য নষ্ট হয়েছিল। ইতালি, জার্মানি ও যুক্তরাজ্য ছাড়াও বেশ কিছু দেশ এই ধরনের ডিজিটাল নাশকতাতার শিকার হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এবং অপরাধীদের চিহ্নিত করতে কাজ চলছে।

Spread the love
Link Copied !!