ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
২ দিন আড়াই ঘণ্টা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ থাকবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ৫ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও জনপথ অধিদফতর। মঙ্গল ও বুধবার (১৩ ও ১৪ ফেব্রুয়ারি) প্রতিদিন ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত আড়াই ঘণ্টা করে সড়কটি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা অংশের সলিমপুর ইউনিয়নে পাকা রাস্তার মাথা এলাকায় ইউটার্ন নির্মাণের কাজ ও গ্যান্ট্রি স্থানান্তরের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
চট্টগ্রাম জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানিয়েছেন, নির্মাণাধীন ইউটার্নের কাজ ও গ্যান্ট্রি স্থানান্তরের সময় যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এজন্য সংশ্লিষ্ট দফতরগুলোতে চিঠি পাঠানো হয়েছে। সাময়িক ভোগান্তির জন্য জনসাধারণ ও যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।
আপনার মতামত লিখুন :