বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

সেঞ্চুরি, সেঞ্চুরি, সেঞ্চুরি—টানা তিন টি-টোয়েন্টিতে ১০০ ছুঁয়ে তিলকের বিশ্ব রেকর্ড


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৪, ১২:২৫ অপরাহ্ণ
সেঞ্চুরি, সেঞ্চুরি, সেঞ্চুরি—টানা তিন টি-টোয়েন্টিতে ১০০ ছুঁয়ে তিলকের বিশ্ব রেকর্ড

সর্বশেষ ৩টি প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টিতে তিলক বার্মা ১০০ রান করেছেন! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ দুটি ম্যাচে সেঞ্চুরি করা তিলক আজ আবার সেঞ্চুরি করেছেন সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। খেলেছেন ৬৬ বলে ১৫১ রানের ইনিংস।

আজ সেঞ্চুরি করে টি-টোয়েন্টির এক বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছেন তিলক। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ৩ ম্যাচে সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার এখন ভারতের এই বাঁহাতি।

রাজকোটে হায়দরাবাদের হয়ে মেঘালয়ের বিপক্ষে আজ তিলক ছক্কা মেরেছেন ১০টি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচেও মেরেছেন ১০টি ছক্কা, আগের ম্যাচে ৭টি। মানে সর্বশেষ ৩ ম্যাচে শুধু ছক্কাই মেরেছেন ২৭টি। এই ৩ ম্যাচে ১৬৯ বলে করেছেন ৩৭৮ রান!

 

২০২৩ সালের আগস্টে আন্তর্জাতিক অভিষেক হলেও তিলক প্রথম এক বছর দলে থিতুই হতে পারেননি। আসা-যাওয়ার মধ্যে ছিলেন। অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে সিরিজে শিবম দুবের জায়গায় সুযোগ পেলেও একাদশে খেলার সুযোগ পাননি। এমন পরিস্থিতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি পান ১৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। খেলেন ৫৬ বলে ১০৭ রানের অপরাজিত ইনিংস।

আরও পড়ুন: ইসরাইলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

টি-টোয়েন্টিতে ভারতের হয়ে এখন ৩ নম্বরে খেলেন ঋষভ পন্ত। এই জায়গাটা নেওয়ার জন্য একটি সেঞ্চুরি যথেষ্ট নয়। আর ভারত দিন শেষে পরীক্ষিত ক্রিকেটারদেরই সুযোগ দেয়। তিলকও দক্ষিণ আফ্রিকায় সুযোগ পেয়েছিলেন পন্তদের বোর্ডার গাভাস্কার ট্রফির ব্যস্ততায়। আর সেটিরই সদ্ব্যবহার করেন পরের ম্যাচে ৪১ বলে সেঞ্চুরি করে। অপরাজিত থাকেন ৪৭ বলে ১২০ রান করে।

আর আজ যে ইনিংসটি খেলেছেন, তাতে এটা নিশ্চিত, তিলক টি-টোয়েন্টি দলে টিকতেই এসেছেন। মুম্বাই ইন্ডিয়ানস আইপিএলে তিলককে ৮ কোটি রুপিতে ধরে রেখেছে। তা না হলে আগামীকালের আইপিএল নিলামে দামটা আরও বাড়িয়েই নিতে পারতেন!

Spread the love
Link Copied !!