ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
সীমান্তে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ যুবক আটকচুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে ৪৬টি র্স্বণের বারসহ আরিফুল ইসলাম (৩০) নামে একজন যুবককে আটক করেছে বিজিবি। এর ওজন ৪ কেজি ৬০০ গ্রাম।
রোববার সন্ধ্যায় গণমাধ্যমের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. রকিবুল ইসলাম জানান, রোববার দুপুরে গোপন সাংবাদের ভিত্তিতে খবর পেয়ে সুলতানপুর বিজিবি সদস্যরা নাস্তিপুর বেলে মাঠের একটি বাগানের ভেতরে অবস্থান নেয়। এ সময় ভারতে পাচার করার জন্য আরিফুল ইসলাম সীমান্তের দিকে যাচ্ছিল। তাকে সন্দেহ হলে আটক করা হয়।
তার নিকট থেকে অভিনব কায়দায় কাপড় দিয়ে কোমরে পেঁচানো অবস্থায় ছোট-বড় ৪৬টি র্স্বণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৪ কেজি ৬০০ গ্রাম। একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
এ বিষয়ে বিজিবির সুলতানপুর ক্যাম্পের নায়েব সুবেদার দুলাল হক বাদী হয়ে দর্শনা থানায় মামলা ও আসামি হস্তান্তর করেছেন।
আপনার মতামত লিখুন :