ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বরিশাল মেডিকেল কলেজ ছাত্র শ্রাবণের
বরিশাল-ঢাকা মহাসড়কে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে তানজিম রহমান খান শ্রাবণ (২১) নামে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২য় বর্ষের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল শনিবার (১০ই ফেব্রুয়ারি) আনুমানিক রাত ৮ টা ২০ মিনিটের দিকে বাবুগঞ্জের রহমতপুর ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা মো. মারুফ (২০) নামে অপরজন গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। পরবর্তীতে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে বদলি করা হয়।
নিহত তানজিম রহমান খান শ্রাবণ বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাইদুর রহমান খানের ছেলে। আর আহত মো. মারুফ একই ইউনিয়নের পাংশা চাপরাশি বাড়ির বাসিন্দা মোতালেব হোসেনের ছেলে।
আরও পড়ুনঃ চুয়াডাঙ্গায় পথচারী বৃদ্ধ নিহত বাসের ধাক্কায়
জানা গেছে, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া (ঢাকা মেট্রো ব-১৫-৯৫০৮) ইলিশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলেন (পটুয়াখালী মেট্রো- ল-১১-০৯০৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি পরিবহনের নিচে ঢুকে যায় এবং আগুন ধরে যায়। তাৎক্ষণিক বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ও এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাস ও মোটরসাইকেল উদ্ধার করে এয়ারপোর্ট থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। পরিবহন ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম মাসুদ আলম চৌধুরী বলেন, রহমতপুরে সড়ক দুর্ঘটনায় একজন মেডিকেল কলেজের ছাত্র নিহত হয়েছে ও একজন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরিবহন ড্রাইভার পলাতক রয়েছে।
আপনার মতামত লিখুন :