বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

রেকর্ড গড়া জয়ে সাউদিকে বিদায় জানালো নিউজিল্যান্ড


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৪, ৩:৪৮ অপরাহ্ণ
রেকর্ড গড়া জয়ে সাউদিকে বিদায় জানালো নিউজিল্যান্ড

৬৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ধারের কাছেও যেতে পারেনি ইংল্যান্ড। মাত্র ২৩৪ রানে গুটিয়ে গেছে ইংলিশরা। এতেই ৪২৩ রানের বিশাল জয়ে টিম সাউদিকে বিদায় দিলো নিউজিল্যান্ড। এই জয়টি কিউইদের ইতিহাসে সর্বোচ্চ রান ব্যবধানের জয়।

হ্যামিল্টনে ৬৫৮ রান তাড়ায় চতুর্থ দিনে ইংল্যান্ড মাত্র ২৩৪ রানে অলআউট হয়েছে। এটি ইংল্যান্ডের ইতিহাসে চতুর্থ বৃহত্তম টেস্ট পরাজয়। তিন ম্যাচের সিরিজ যদিও আগেই জিতে নিয়েছিলো ইংল্যান্ড। সিরিজ শেষ হলো ২-১ ব্যবধানে।

১০৭টি টেস্ট খেলা সাউদি তার শেষ টেস্টে ২/৩৪ রান নিয়ে অবসর গ্রহণ করেছেন। নিউজিল্যান্ডের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী স্যার রিচার্ড হ্যাডলির পর দ্বিতীয় স্থানে আছেন সাউদি।

আরও পড়ুনঃআজ কী আছে কপালে জানুন রাশিফলে

প্রথম ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে ৩৪৭ রান সংগ্রহ করেছিল নিউজিল্যান্ড। জবাবে ১৪৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। ২০৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কেইন উইলিয়ামসের সেঞ্চুরিতে ৪৫৩ রানে অলআউট হয় কিউইরা। ১৫৬ রান করেন উইলিয়ামস।

৬৫৮ রানের পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে কিউই বোলারদের তোপে শুরু থেকেই ধুঁকতে থাকে ইংল্যান্ড। জ্যাকব বেথেল ৭৬ ও জো রুট ৫৪ রান করেন। এছাড়া আর কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে পারেনি। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ব্যাটিং করেননি।

Spread the love
Link Copied !!