বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

রমজানে কাছে আসবে না গ্যাস্ট্রিক তবে এর থেকে মুক্তির উপায়ও রয়েছে


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৪, ৫:৩৪ অপরাহ্ণ
রমজানে কাছে আসবে না গ্যাস্ট্রিক তবে এর থেকে মুক্তির উপায়ও রয়েছে

ইদানীং সাধারণ সমস্যার মধ্যে রয়েছে গ্যাস্ট্রিক। এটি এখন ছোট বড় সবারই। যা কিছু খাওয়া হচ্ছে তাতেই যেন গ্যাস্ট্রিকের হামলা পিছু ছাড়ছে না। মুঠো মুঠো ওষুধ খেয়েও মুক্তি নেই নাছোড়বান্দা গ্যাস্ট্রিক থেকে। রমজানে অত্যধিক ভাজা-পোড়া খেলে বেড়ে যায় এই সমস্যা। তবে এর থেকে মুক্তির উপায়ও রয়েছে।

খাওয়া দাওয়ায় অনিয়ম, স্বাস্থ্যকর খাবার না খাওয়া, শারীরিক পরিশ্রম না করা, পানি কম খাওয়ার ফলে পেটে গ্যাস তৈরি হতে পারে। তাই রমজানে খাবারের সচেতনতা জরুরী।

ইফতারে খেতে হবে-

১, ইফতারের শুরুতে খেজুর খেয়ে নেবেন। খেজুরের মধ্যে শর্করা ছাড়াও প্রায় সব ধরনের ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে। ৪টি মাঝারি সাইজের ৩৫ গ্রাম খেজুরের মধ্যে প্রায় ১০০ ক্যালোরি থাকে। আর খেজুর খেলে গ্যাস্ট্রিক থেকে মুক্ত থাকা যায়।

২. ইফতারে ফল খাবেন বেশি বেশি। তাহলে পানিশূন্যতা রোধে সহায়তা করবে। যেমন: কলা, তরমুজ, আপেল, কমলা এসব পানিশূন্যতা রোধে উপকারী।

৩. ছোলা ও বুট খেলে তা মুড়ির সঙ্গে মিশিয়ে নেবেন। তাহলে তেল মশলা সরাসরি শরীরে ঢুকবে না। তবে ছোলা বুট অল্প পরিমাণে খাবেন। ২০/২৫ গ্রাম এর চেয়ে বেশি না। কারণ এটা পরিপাক হতে দীর্ঘ সময় লাগে। বেশি তেল বা মসলা দিয়ে ভাজা ছোলা না খাওয়ায় ভালো।

৪. একটি ডিম খেতে পারেন, একটি ডিম থেকে পাওয়া যায় ৮০ ক্যালোরি। এটি খেলে পেটও ভরবে। আবার শক্তিও পাওয়া যাবে।

৫. ডাবের পানি, ইসুবগুলের ভুসি, লেবুর শরবত ইত্যাদি পান করুন। এগুলোও রোধ করবে পানিশূন্যতা।

ইফতারে এড়িয়ে চলবেন যেসব খাবার:

১. ডুবো তেলে ভাজা খাবার এড়িয়ে চলুন। ইফতারে অতিরিক্ত তৈলাক্ত খাবার যেমন: পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, বেগুনি, চিকেন ফ্রাই, জিলাপি ইত্যাদি পরিহার করুন। এই খাবারগুলো গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করে।

২. ফল ভেবে বেশি টকজাতীয় ফল খাবেন না। কারণ টকজাতীয় ফলে সাইট্রিক অ্যাসিডও থাকে। তাই রোজার সময় টক ফল বেশি খেলেও গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে।

৩. টমেটোতে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড ও ম্যালিক অ্যাসিড থাকে, যা ইফতারে খেলে পাকস্থলীতে জ্বালাপোড়া তৈরি করে। তাই টমেটো বেশি পরিমাণে না খাওয়াই ভালো।

৪. পরিহার করতে হবে ঝাল খাবার। কারণ এই খাবার পাকস্থলীতে অ্যাসিডিটির পরিমাণ বাড়িয়ে দেয়। তাই কাঁচা মরিচ কিংবা অতিরিক্ত ঝাল খাবার পরিহার করে চলতে হবে।

আরও পড়ুন:  আধিপত্য বিস্তার করা ছাত্রলীগের মূল উদ্দেশ্য নয় সভাপতি সাদ্দাম হোসেন

সেহরিতেও সতর্কতা
সেহরিতে কখনো পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, খাসি কিংবা গরুর মাংস খাবেন না। আবার ভাজাপোড়াও পরিহার করতে হবে। এসব খাবার হজমে অনেক পানির প্রয়োজন হয়। যেহেতু সারাদিন রোজা রাখার কারণে পানি খাওয়া হয় না, তাই এসব খাবার খেলে শরীর পানিশূন্যও হয়ে পড়তে পারে। তাই সেহরিতে নরম ভাত কিংবা স্যুপ খেলে সবচেয়ে ভালো হয়। এর সঙ্গে ৪-৫ রকমের শাক সবজি অবশ্যই রাখবেন।

Spread the love
Link Copied !!