ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
যশোর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি পদে আবু মোর্তজা ছোট ৩১৯ ভোট পেয়ে সভাপতি ও শাহানুর আলম শাহীন ২৭৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।ভোট গননা শেষে রাত ১০টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ইসমত হাসার।
এছাড়া সহ-সভাপতির দুটি পদে মঞ্জুর কাদির আশিক ও গাজী মুহাম্মদ মাহাফুজুর রহমান,যুগ্ন সম্পাদক পদে জুলফিকার আলী জুলু,সহকারী সম্পাদকের দুটি পদে আফরোজা সুলতানা রনি ও তাহমিদ আকাশ,গ্রন্থাগার সম্পাদক পদে মুস্তাকিন মোস্তফা খান নর্বাচিত হয়েছেন।কার্যকরি সদস্য পাঁচ পদে সেলিম রেজা, শাহানাজ সুলতানা রিনা,বোরহান উদ্দিন সিদ্দিকী, জান্নাতুল ফেরদৌস ও মাহমুদ কবীর কাকন জয়ী হয়েছেন।
আরও পড়ুনঃ তানজিন তিশার দুঃখপ্রকাশ, তুলে নিলেন অভিযোগ
সূত্রে জানা যায়, জেলা আইনজীবী সমিতির ৫৩৪ জন ভোটারের মধ্যে ৫২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
আপনার মতামত লিখুন :