ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
জেলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন থেকে আজ পাঁচ কেজি গাঁজাসহ রবি আলম (৪০) নামের এক বিক্রেতাকে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল।
শনিবার দুপুরে ইলিশা ইউনিয়নের লক্ষীপুর লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. গোলাম মোস্তফা বাসসকে জানান, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর লঞ্চ ঘাট এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় লক্ষীপুর থেকে যাত্রীবাহী লঞ্চে করে ভোলায় আসা যাত্রী রবি আলমকে সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করলে তার সঙ্গে থাকা একটি স্কুল ব্যাগের ভেতর থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ ল্যাপটপ পেলেন শেরপুরের ২৪০ জন নারী
তিনি জানান, আটক রবি আলম কুমিল্লা থেকে এসব গাঁজা এনে লক্ষ্মীপুর হয়ে ভোলায় নিয়ে আসে বিক্রির উদ্দেশ্যে। রবি আলম বোরহান উদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা। এই ঘটনার আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এসআই গোলাম মোস্তফা।
আপনার মতামত লিখুন :