ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
ভারতে সাজা ভোগ শেষে দেশে ফিরল ১৭ বাংলাদেশি
পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে গিয়ে অবৈধভাবে সেখানে শ্রমিকের কাজ করার অপরাধে ৩-৫ মাস সাজাভোগ শেষে দেশে ফিরল ১৭ বাংলাদেশি নাগরিক।
শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। ফেরত আসা প্রত্যেকে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ফেরত আসা রবীন্দ্র লাল সরকার বলেন, সংসারে অভাব অনটনের কারণে আয় রোজগারের আসায় এক বছরের টুরিস্ট মাল্টিপল ভিসা নিয়ে ভারতের ব্যাংগালুর শহরে যান। পরে সেখানে অবৈধভাবে বিভিন্ন পেশায় শ্রমিকের কাজ করা এবং অবৈধভাবে বসবাস করার অপরাধে সেদেশের পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। সেখান থেকে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে সংস্থার নিজস্ব শেল্টার হোমে রাখেন। পরে কারাভোগ শেষে আজ শনিবার দেশে ফিরলাম।
আরও পড়ুন: বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ফিরে আসা বাংলাদেশিদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা রাইটস যশোর তাদের গ্রহন করে পরিবারের কাছে হস্তান্তর করবেন বলে জানা গেছে।
[…] […]